করোনা আক্রান্তের সংস্পর্শ, কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১২ ২৭ মে ২০২১
দেশে লকডাউন পরিস্থিতি। বাড়ির বাইরে মানুষ তেমন বের হচ্ছেন না। কিন্তু এর মধ্যেই অজান্তে আমরা অনেকে কোনও না কোনও কোভিড আক্রান্তের কাছাকাছি চলে যাচ্ছি। আর সংক্রমিত হয়ে পড়ছি।
আপনার যদি মনে হয় গত কয়েকদিনের মধ্যে কোনও কোভিড-আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাহলে আপনাকেও কয়েকটা নিয়ম মেনে চলতে হবে।
শুরুতেই জেনে রাখা ভালো, কীভাবে আপনার কোভিড সংক্রমণ হতে পারে।
যদি কোনও কোভিড আক্রান্তের হাঁচি, কাশি বা লালারস আপনার নাকে, মুখে, চোখে উড়ে এসে পড়ে, তাহলে সংক্রমিত হতে পারেন আপনি। কোনও কোভিড আক্রান্তের শরীর থেকে যদি অ্যারোসোলের মাধ্যমে সংক্রমিত বাতাস আপনার শরীরে প্রবেশ করে, তাহলেও সম্ভাবনা রয়েছে।
যদি বাড়িতে কোনও কোভিড রোগী থাকে বা কোনও কোভিড রোগীর দেখাশোনা করেন আপনি, তাহলে আপনার ঝুঁকি অনেকটাই। কোনও কোভিড রোগীর দ্বারা সংক্রমিত দরজা, রিমোট, বাসন, টেবিল-চেয়ার ইত্যাদি ছুঁয়ে আপনি যদি হাত না ধুয়ে চোখে মুখে হাত দেন, তাহলেও আপনার সংক্রমণের সম্ভাবনা রয়ে যায়।
যদি জানতে পারেন, আপনার সেই রকম কোনও সম্ভাবনা রয়েছে, তাহলে যেগুলো আপনার করণীয়—
১. বাড়ির অন্য সদস্যদের থেকে একটু দূরে থাকুন। বিশেষ করে বয়স্ক বা অসুস্থ কোনও মানুষ থাকলে। কয়েকদিন তাঁদের সঙ্গে এক ঘরে থাকবেন না বা এক ঘরে বসে খাবেন না। পারলে আলাদা বাথরুম ব্যবহার করুন।
২. সপ্তাহ দুয়েক নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। রক্তে অক্সিজেনের মাত্রা এবং জ্বর মেপে দেখুন বারবার। কোনও রকম গলা ব্যথা, মাথা ধরা, কাশি, কাঁপুনি বা শ্বাসকষ্ট হচ্ছে কি না খেয়াল করুন।
৩. যদি কোনও একটা উপসর্গও চোখে পড়ে, দেরি না করে সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা করিয়ে নিন। এখন অনেক সময় রিপোর্ট আসতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যদি বাড়িতে র্যাট টেস্ট করিয়ে নেগেটিভ ফল পান অথচ আপনার উপসর্গ থাকে, তাহলে ফের একবার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
৪. যদি আপনার কোভিড-পরীক্ষার ফল পজিটিভ আসে, তাহলেও আতঙ্কিত হয়ে পড়বেন না। বহু কোভিড রোগী বাড়িতে নিভৃতবাসে থেকে সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করুন এবং তাঁর পরামর্শ মেনে চলুন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং কোনও রকম বাড়াবাড়ি হলেই সঙ্গে সঙ্গে আপনার কেয়ারগিভারের সাহায্য চান।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

