করোনা: ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ কী কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ১৫ জুন ২০২১
যুক্তরাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের সাধারণ উপসর্গ মাথাব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া। জোয়ি কোভিড সিম্পটমস স্টাডির গবেষক অধ্যাপক টিম স্পেকটর বলেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা ‘মারাত্মকভাবে সর্দি লাগার মতোই’ মনে হতে পারে।
যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই। তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে। কারো সন্দেহ হলেই অবশ্যই তার টেস্ট করানো উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের এই অধ্যাপক।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস-এর মতে সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো: কাশি, জ্বর, স্বাদ ও গন্ধ না পাওয়া। কিন্তু অধ্যাপক স্পেকটর বলছেন, এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না।
জোয়ি টিম নিজেদের অ্যাপে কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের উপসর্গ ভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে। এর প্রধান বলেন, মে মাসের শুরু থেকে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে তা আগের মতো নয়।
এই পরিবর্তন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের সাথে যুক্ত। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম ভারতে শনাক্ত হয়েছিল এবং এরপর থেকে যুক্তরাজ্যে এখন ৯০% সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। জ্বরের উপসর্গ এখনও একই আছে। কিন্তু প্রথম ১০টির মধ্যে এখন গন্ধ না পাওয়ার উপসর্গটি আর নেই, বলেন অধ্যাপক স্পেকটর।
তিনি বলেন, এই ভ্যারিয়েন্টটি কিছুটা ভিন্নভাবে কাজ করছে। মানুষের মনে হতে পারে যে তারা হয়তো সাধারণ মৌসুমী ঠাণ্ডা লাগায় আক্রান্ত হয়েছে এবং এটা ভেবে তারা বাইরে বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছেন। এভাবে তারা আরও অনেকের মাঝে এটি ছড়িয়ে দিচ্ছেন। এটি খুব বড় সমস্যার দিকে এগোচ্ছে।
অধ্যাপক স্পেকটর বলেন, আপনি যদি তরুণ হয়ে থাকেন তাহলে আপনার মৃদু উপসর্গ দেখা দেবে। মনে হতে পারে যে আপনার হয়তো বাজে ধরণের ঠাণ্ডা লেগেছে এবং আপনি হয়তো নেতিয়ে পড়ছেন। এক্ষেত্রে বাড়িতে থাকুন এবং টেস্ট করান।
একইভাবে যুক্তরাজ্যে যখন আলফা বা যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের আধিপত্য ছিল, তখন ১০ লাখ মানুষের উপর একটি রিয়্যাক্ট স্টাডি করেছিল ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন। সেখানে তারা কোভিডের সাথে সম্পর্কিত আরও অনেক উপসর্গ পেয়েছিলেন।
তখন শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, মাথাব্যথা এবং পেশী ব্যাথার উপসর্গ পাওয়া যায়। যদিও বর্তমানে এই উপসর্গগুলোতে পরিবর্তন এসেছে। করো যদি নিজের উপসর্গ নিয়ে সন্দেহ থাকে, তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন গবেষক অধ্যাপক স্পেকটর।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

