করোনার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১০ ২৫ সেপ্টেম্বর ২০২১
করোনা মোকাবেলায় অনেকেই করোনার টিকার প্রথম ডোজ বা পূর্ণ ডোজ নিয়েছেন। টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় আরও অনেকে টিকার আওতায় চলে আসবেন খুব শিগগির।ফলে মহামারি থেকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে মানুষ। কিন্তু টিকা শরীরে ঠিকঠাক মতো কাজ করছে কিনা তা নিয়ে অনেকের অনেকের মনেই রয়েছে শঙ্কা ।
করোনার টিকা নেওয়ার পর বেশির ভাগ মানুষের অল্পবিস্তর মাথাব্যথা, জ্বর, অবসন্নতা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শরীরে অ্যান্টিজেন প্রবেশের পর এ প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। সাধারণ মানুষ বলে থাকেন, এসব পার্শ্বপ্রতিক্রিয়ায় বোঝা যায় যে টিকা ভালোই কাজ করছে। আবার টিকা নেওয়ার পর অনেকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। একেবারে স্বাভাবিক থাকছেন। তার মানে কি টিকা শরীরে কাজ করছে না?
আমাদের শরীরে বাইরে থেকে প্রবেশ করা কোনো কিছুর উপস্থিতি শনাক্ত হওয়া মাত্রই শ্বেতরক্তকণিকাগুলো তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে ও প্রদাহ বা জ্বালাপোড়া শুরু হয়। এ কারণেই টিকার মাধ্যমে করোনার অ্যান্টিজেন প্রবেশের পর জ্বর, সারা শরীরে ব্যথা বা টিকা প্রয়োগের স্থানে ব্যথা, মাথাব্যথা,শীত শীত ভাব, দুর্বলতা ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তবে এ রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া বয়সের সঙ্গে সঙ্গে কমে যেতে থাকে। যে কারণে টিকা নেওয়ার পর তরুণদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা যাচ্ছে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটা কম দেখা যায়। আবার টিকা নেওয়ার পর একেকজনের পার্শ্বপ্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না মানে এই নয় যে টিকা শরীরে কাজ করছে না।
টিকা নেওয়ার পরও কিছু মানুষ করোনা পজিটিভ হয়েছেন। তার মানে টিকা কাজ করেনি, তা–ও নয়। কারণ, টিকা নেওয়ার পরও করোনার সংক্রমণ হতে পারে। কিন্তু টিকা তার তীব্রতা ও মৃত্যুঝুঁকি কমায়। ফলে যারা আক্রান্ত হচ্ছেন, বেশির ভাগই মৃদু বা মাঝারি মাত্রায় সংক্রমিত হয়েছেন—এটাই টিকার সফলতা।
যে ধরনের করোনার টিকাই দেন না কেন, সব টিকা মানবদেহে কার্যকর বলে প্রমাণিত বলেই সেটি ব্যবহার করা হচ্ছে। তাই কোন ধরনের টিকা পেলেন, তা নিয়ে দুশ্চিন্তা না করে প্রথম সুযোগেই টিকা নিয়ে নেওয়া উচিত।
টিকা নেওয়ার পর কিছু মানুষের মধ্যে জ্বর, ব্যথা ছাড়াও তীব্র চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এ কারণে টিকা গ্রহণের পর অন্তত ১৫ মিনিট টিকাকেন্দ্রে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

