কোন কাপড়ের মাস্ক কিনবেন, ধোবেন কীভাবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৭ জুলাই ২০২১
জীবন যখন স্বাভাবিক ছিল তখন মোবাইল, চাবির রিং ও মানিব্যাগ নিয়ে বের হলেই চলত। নতুন স্বাভাবিকের যুগে প্রবেশের পর মাস্ক পরা অপরিহার্য হয়ে উঠেছে। এই মাস্ক পরলেই যে ঝুঁকিমুক্ত থাকতে পারবেন, তা নয়। সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও হাঁচি-কাশির সময় মুখ ঢাকার নিয়মও মানতে হবে।
এই নিয়মগুলো পালনের পাশাপাশি মাস্ক পরলে তবেই সুরক্ষিত থাকা যাবে। বাজারে কয়েক প্রকারের মাস্ক আছে। সার্জিক্যাল, এফএফপি২, এফএফপি৩, এন৯৫ ও এন৯৯ মডেলের মাস্কগুলো স্বাস্থ্যকর্মী, কোভিডে আক্রান্ত রোগী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ও বয়স্ক ব্যক্তিদের ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সুস্থ থাকলে তবেই শুধু পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরতে বলা হয়েছে। যাঁদের বয়স ৬০–এর নিচে এবং দীর্ঘমেয়াদি কোনো রোগ নেই, তাঁরা কাপড়ের মাস্ক পরতে পারবেন। কর্মক্ষেত্রে, বাজারে ও বাসে চলাচলের ক্ষেত্রে কাপড়ের মাস্ক ব্যবহার করা যাবে।
সুরক্ষা বাড়ানোর উপায় হিসেবে একত্রে দুটি মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তাদের এক গবেষণায় বলা হয়েছে, কাপড়ের মাস্কের নিচে সার্জিক্যাল মাস্ক পরলে সংক্রমণের ঝুঁকি কমবে।
কাপড়ের মাস্ক কেনার আগে
কাপড়ের মাস্কে কমপক্ষে তিনটি স্তর থাকতে হবে। ভেতরের স্তরটি হবে সুতির। মাঝের স্তরে থাকবে পলিপ্রোলাইন, যা ফিল্টারের কাজ করবে। বাইরের আরবণটিতে থাকবে পলিয়েস্টার। এটি ভেতরের ও বাইরের জীবাণু আটকে দেবে।
ব্যবহারের নিয়ম
• এমনভাবে মাস্ক পরতে হবে যেন তা নাক, মুখ ও থুঁতনির সঙ্গে ভালোভাবে আটকে থাকে। মাস্কের কোনো পাশে ফাঁকা থাকা যাবে না।
• মাস্কের ফিতা ক্রস করে কানে দেওয়া যাবে না। এতে বাইরের বাতাস মাস্কের পাশ দিয়ে ভেতরে ঢুকবে।
• মাস্ক পরে থাকলে তাতে বারবার হাত দেওয়া যাবে না। হাত যদি দিতেই হয়, তবে সাবান দিয়ে আগে হাত ধুয়ে নিতে হবে।
• মাস্ক খোলার সময় ফিতা ধরে খুলতে হবে। কাপড়ের অংশ ধরে খোলা যাবে না।
• কাপড়ের মাস্ক অল্প সময়ের জন্য ব্যবহার করলে তা পরিষ্কারই থাকে। এ ক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগে মাস্কটি রেখে দিলে পরে আবার ব্যবহার করা যাবে।
• প্রতিদিন ব্যহারের পর মাস্ক সাবান দিয়ে ধুতে হবে।
• পরিষ্কার মাস্কও অন্য কাউকে পরতে দেওয়া যাবে না।
• কথা বলার সময় মাস্ক থুঁতনিতে টেনে নামানো যাবে না।
• ধোয়া মাস্ক পরিষ্কার প্লাসটিকের ব্যাগে রেখে দিতে হবে।
যেভাবে মাস্ক ধোবেন
• দিনে একবার ব্যবহৃত মাস্ক সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। ধোয়ার সময় গরম পানি (৬০ ডিগ্রি সেন্টিগ্রেট) ব্যবহার করতে হবে।
• প্রতিবার গরম পানিতে মাস্ক ধোয়া সম্ভব না–ও হতে পারে। সেক্ষেত্রে সাবানপানিতে ধুয়ে ১ মিনিটের
জন্য মাস্কটি ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিতে হবে। এতে মাস্কটি জীবাণুমুক্ত হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

