গরম বাড়ার সঙ্গে বাড়ছে করোনা-আতঙ্ক, কী বলছেন চিকিৎসকরা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৬ ২৪ মার্চ ২০২১
গত মার্চের স্মৃতি কি ফিরে আসতে পারে এ বছরও? গরম বাড়তেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কারও মনে হচ্ছে একবার তো হয়ে গিয়েছে, আর হবে না। কারও আবার সেটাই ভয়। প্রথম যাত্রায় না হয় বেঁচে গিয়েছেন। কিন্তু আবারও যদি করোনা হয়? তখন কী করবেন? সে অভিজ্ঞতা কি আরও মারাত্মক হতে পারে?
গরম বাড়তেই করোনা-আতঙ্ক আবারও দ্রুত বাড়ছে। গত মার্চের সঙ্গে এই বছরের একটাই ফারাক। টিকা এসে গিয়েছে। কিন্তু তাই বলে কি ভয় কাটানো সম্ভব? চিকিৎসকেরা জানাচ্ছেন, কোভিডের টিকা নেওয়ার পরেও সংক্রমণ হওয়ার আশঙ্কা পুরোপুরি যায় না। ফলে টিকা নেওয়া হোক বা না-ই হোক, সাবধানে থাকতে হবে।
দেশ-বিদেশের চিকিৎসকেরা একটি বিষয়ে একমত। সংক্রমণ থেকে বাঁচাতে পারে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। যার যেমন প্রতিরোধ শক্তি, তার উপরে নির্ভর করছে সংক্রমণের ভয়াবহতা কতটা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, তবে টিকা নেওয়ার পরেও ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি বেশি না-ই হতে পারে।
সম্প্রতি একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, যাদের ডায়াবেটিস আছে, দ্বিতীয়বার কোভিড সংক্রমণের আশঙ্কা তাদের ক্ষেত্রে বেশি। তবে রোগ প্রতিরোধ শক্তিই শেষ কথা বলে মনে করাচ্ছেন সেদেশের চিকিৎসকেরাও। ফলে চিকিৎসকদের পরামর্শ, করোনা আগে হয়ে গিয়ে থাকুক, টিকা নেওয়াও হয়ে যাক, তবু মাস্ক ছেড়ে চলা যাবে না। নাকমুখে হাত দেওয়ার আগেও খেয়াল রাখতে হবে যাতে স্যানিটাইজ করা থাকে। সামাজিক মেলামেশার সময়ে বজায় রাখতে হবে প্রয়োজনীয় দূরত্বও।
চিকিৎসকদের পরামর্শ, অতিরিক্ত আতঙ্কিত হলে আসলে সাবধান থাকা যায় না। বরং মাথা ঠাণ্ডা করে, যথাসম্ভব নিয়ম মেনে চলতে হবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

