জ্বর, ডেঙ্গু না করোনা, কীভাবে বুঝবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৪ ১ জুলাই ২০২১
গত প্রায় দেড় বছর ধরে জ্বর শব্দটি শুনলেই সবাই ভড়কে যান। কারো জ্বর হয়েছে শুনলেই চিকিৎসকরা সাবধানতার জন্য কোভিড পরীক্ষা করতে বলেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আলাদা থাকতে বলছেন। কিন্তু মনে রাখতে হবে বর্ষাকাল এলেই ডেঙ্গু জ্বরের আক্রান্ত হওয়ার সম্ভবনাটাও থেকে যায়।
উপসর্গ
ডেঙ্গু ও কোভিড- এই দুই রোগের প্রাথমিক উপসর্গ হলো জ্বর। দুই জ্বরের কিছু উপসর্গে মিল আছে। তাই ডেঙ্গু না কোভিড থেকে জ্বর হচ্ছে বুঝতে সমস্যা হতে পারে। অবশ্য কয়েকটি লক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে গাঁটে গাঁটে ব্যথা ছাড়া পেশিতে, মাথায়, চোখের পেছনে ব্যথা হতে পারে।
পাশপাশি ত্বকে র্যাশ দেখা দিতে পারে। করোনায় এ ধরণের উপসর্গ সাধারণত থাকে না। কোভিডে জ্বরের সাথে হাঁচি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ডেঙ্গুতে আবার এমন উপসর্গগুলো নেই।
পরীক্ষা
তবে এই ধরনের উপসর্গের উপর ভিত্তি করে প্রাথমিক ধারণা করা যায় মাত্র। এক্ষেত্রে ডেঙ্গু হয়েছে কি না নিশ্চিত হতে ডেঙ্গু এনএসওয়ান অ্যান্টিজেন পরীক্ষা এবং করোনা রয়েছে নাকি তা জানতে আরটি-পিসিআর টেস্ট করিয়ে নিতে পারেন।
পাশপাশি রক্তের সিবিসি, প্লাটিলেট কাউন্ট, যকৃৎ ও কিডনির টেস্টগুলোও করিয়ে নেবেন। কারণ, এগুলো চিকিৎসার প্রয়োজনে লাগবে।
চিকিৎসা
সাধারণত ভাইরাসজনিত রোগের তেমন কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ডেঙ্গু হলে রক্তচাপ কমে যেতে পারে, মাড়ি, ত্বক বা অন্য কোনো অঙ্গ দিয়ে অস্বাভাবিক রক্তপাত হতে পারে।
এ রকম জটিলতা হলে হাসপাতালে ভর্তি হতে হবে এবং স্যালাইন নিতে হতে পারে। সহজ করে বললে, ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়ে অন্যদিকে করোনায় রক্ত জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়।
যেহেতেু এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। জ্বর ও গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন। বিশ্রামের পাশাপাশি পরিমিত পরিমাণে পানি পান করতে হবে।
সবচেয়ে উদ্বেগজনক হলো, কোভিড ও ডেঙ্গু একসাথে হতে পারে। আর এমনটা ঘটলে রোগ খারাপ দিকে পৌঁছে যাওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তখন রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই ভালো।
করণীয়
১.নিজের ও পরিবারের সুরক্ষা নিজেরই কাছে। বাড়ির চারপাশে বৃষ্টির পানি জমতে দেওয়া চলবে না। টব, বাতিল টায়ার, পাস্টিকের বোতল ইত্যাদির ভেতর পানি জমে মশা বংশ বিস্তার করতে পারে। তাই এগুলো ফেলে দিন।
২.বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। দিনে-রাতে যখনই ঘুমাবেন তখন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন।
৩. মশা সুযোগ পেলেই ঘরে ঢুকে কামড়ে দিতে চায়। কিন্তু একদম সকালে ও সন্ধ্যার সময়টাতে বেশি সংখ্যক মশা ঘরে প্রবেশ করে। এই সময়টায় দরজা-জানলা বন্ধ রাখুন।
৪.আলমারির পেছন, খাটের তলায়, ঘরের অন্ধকার কোণগুলোতে মশা বিশ্রাম নেয়। এই জায়গাগুলিকে পরিষ্কার রাখুন।
৫. জ্বর হলে অবহেলা করবেন না। চিকিৎসকের শরাণাপন্ন হন। তিনিই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

