টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৫ ৭ জানুয়ারি ২০২২
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুল ও কলেজে উপস্থিত হতে হলে, অবশ্যই অন্তত প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, শিক্ষামন্ত্রী ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন, ভ্যাকসিন গ্রহণ ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। গত ৩ জানুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় সভায় ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। বহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন এবং মন্ত্রীপরিষদ সদস্য ও সংশ্লিষ্টরা বাংলাদেশ সচিবালয় থেকে এতে যোগ নেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্কুল ও কলেজে উপস্থিত থাকতে হলে, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অন্তত প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে ভ্যাকসিন গ্রহণ করে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণ প্রচারণা চালাতে নির্দেশনা দেয়া হয়েছে। গ্রামাঞ্চলেও পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা বৈঠকে পূর্ব-নির্ধারিত এজেন্ডা ছাড়াও কিভাবে কোভিডের নতুন ধরন ওমিক্রম মোকাবিলা করতে হবে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। রেস্তোরাঁয় খেতে, ট্রেন ও বিমানে ভ্রমণ করতে এবং বিপণীবিতান ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি অন্যান্য জনসমাগম স্থানগুলোতে কোভিড-১৯ এর সনদ দেখাতে হবে।
তিনি বলেন, জাতীয় কারিগরি কমিটির মতামত অনুযায়ী একটি সুনির্দিষ্ট সময়ের পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ওমিক্রন মোকাবিলায় অন্যান্য সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাড়ির বাইরে বেরুতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ সীমিত করার পাশাপাশি মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রাখা সেখানে বাধ্যতামূলক। তিনি বলেন, যদি কোভিড-১৯ পরিস্থিতির আরও অবনতি হয়, তাহলে গণপরিবহনগুলোতে তাদের ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী বহন করতে হবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি অবশ্য বলেন, মহামারী পরিস্থিতির অবনতির ক্ষেত্রে লকডাউন আরোপের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এছাড়া বিদ্যমান আইনকে নির্ভুলভাবে উপস্থাপনের জন্য কয়েকটি পরিবর্তন আনার জন্য মন্ত্রিসভা বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধনী) আইন, ২০২২ এর খসড়া অনুমোদন করেছে। এটি বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ চুক্তির খসড়া সংশোধনীরও অনুমোদন করেছে।
বৈঠকে আন্তর্জাতিক সৌর জোট প্রতিষ্ঠার ফ্র্রেমওয়ার্ক চুক্তি অনুমোদনের প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়াও, মন্ত্রিসভা ১৯৮০ সালে গৃহীত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য পাকিস্তান থেকে দুটি কন্টেইনার জাহাজ কেনার আগের সিদ্ধান্ত বাতিল করে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

