টিকার কার্যকারিতার চেয়ে ৮ গুণ শক্তিশালী ভারতীয় ভ্যারিয়েন্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৩ ৫ জুলাই ২০২১
দেশজুড়ে করোনার সংক্রমণ কমলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের চোখরাঙানিতে উদ্বেগ বেড়েই চলেছে। এবার সেই চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল দিল্লির গঙ্গারাম হাসপাতালের একটি গবেষণা। তাদের দাবি, ইউহান থেকে ছড়ানো ভাইরাসের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি ভয়ংকর। করোনা টিকার কার্যকারিতার চেয়ে ৮ গুণ শক্তিশালী এটি! হ্যাঁ, ঠিকই পড়েছেন। অর্থাৎ টিকার দু'টি ডোজ নেওয়া হয়ে গেলেই আর নিশ্চিন্ত হওয়া যাবে না।
নতুন এই গবেষণায় দাবি করা হয়েছে, করোনা ভ্যাকসিন নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের উপর ৮ ভাগ কম কাজ করে। ইতিমধ্যেই B.1.617.2 অর্থাৎ ডেল্টা ভ্যারিয়েন্টকে 'উদ্বেগের ভ্যারিয়েন্ট' বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
প্রায় ১০০ দেশে এই ভোলবদলানো করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে হু প্রধান জানিয়েছিলেন, 'এটি অতিমারীর অত্যন্ত ভয়ংকর সময়'। পাশাপাশি প্রতিটি দেশকে সমানভাবে টিকাকরণে জোর দেওয়ার আরজিও জানিয়েছিলেন তিনি। তারই মধ্যে দিল্লির হাসপাতালের এই গবেষণা রীতিমতো চিন্তার বিষয় বইকী।
গবেষকদের দাবি, যাঁরা আগেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে তৈরি অ্যান্টিবডিকে সরিয়ে দিয়ে নতুন করে দেহে থাবা বসাচ্ছে এই ভ্যারিয়েন্টটি। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
এখানেই শেষ নয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার গতিও তুলনামূলক বেশি। এমনকী যাঁরা ইতিমধ্যেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন, তাঁরাও খুব একটা সুরক্ষিত নয় বলেই দাবি গবেষণার। ডেল্টা ভ্যারিয়েন্টের উপর এর কার্যকারিতা আট গুণ কম। ফলে শুধু সার্বিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় এখনই স্বস্তির নিশ্বাস ফেলা যাবে না।
উল্লেখ্য, গত শনিবারই কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের ফলাফল ঘোষণা করে ভারত বায়োটেক জানিয়েছিল, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর তাদের টিকাটি। কিন্তু নয়া গবেষণায় চিন্তার ভাঁজ গভীর হলো।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

