ডেঙ্গু: ঈদের ছুটিতে খোলা থাকছে গ্রামের কমিউনিটি ক্লিনিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫০ ৯ আগস্ট ২০১৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও দেশব্যাপী গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকছে। ঈদে নাড়ির টানে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার থেকে (ঈদের দিন ছাড়া) আগামী ১৭ আগস্ট পর্যন্ত দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু থাকবে। এছাড়া সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন কর্মসূচি প্রতিদিনই অব্যাহত রাখবে। এদিন এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ঈদের ছুটির সময় যেন অফিস বা তার চারপাশে কোনও পানি জমে না থাকে; সেদিকে দৃষ্টি দিয়ে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিসিয়ালি নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়,দিনরাত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য নিচের হটলাইনগুলো খোলা থাকবে।
ডেঙ্গু সংক্রান্ত সব পরীক্ষার নির্ধারিত মূল্য না মানলে অভিযোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিম্নে উল্লেখিত হটলাইনে যোগাযোগ করারও আহবান জানানো হয়েছে। হটলাইন নং
০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭।
দ্রুত সেবা, পরামর্শ, সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোন নং।
স্বাস্থ্য সেবা বিভাগ: ৯৫৪০২০৬,হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার: ০১৭৫৯১১৪৪৮৮,যেকোনও সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সেবা ০১৭০৮৫০৬০৪৭, ডেঙ্গু পরীক্ষার কিটের প্রয়োজনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কন্ট্রোল রুমের নং: ০১৭০৮৫০৬০৪৭;
প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটসের সহায়তা কেন্দ্রের নং: ৫৮৩১২৪৭৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল সেন্টার ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফোন নম্বর: ০৯৬১১০০০৯৯৯।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

