ঢাকার শাহবাগের মালিক ছিলেন নবাব আবদুল গনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪২ ২১ জানুয়ারি ২০২১
নবাব আবদুল গনি (১৮৩০- ১৮৯৬) ঢাকার বড় জমিদারদের মধ্যে অন্যতম। যিনি উনিশ শতকের শেষার্ধে পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ঢাকার জমিদার নবাব খাজা আহসানউল্লাহ্ ছিলেন তার পুত্র এবং নবাব সলিমুল্লাহ ছিলেন নাতি।
এ নবাব পরিবারের সদস্যরা আজীবন ঢাকাতেই বাস করেছেন এবং এখানেই তারা পরলোকগমন করেছিলেন। নবাব আবদুল গনি পূর্বপুরুষেরা ছিলেন কাশ্মিরী। এই পরিবার ঢাকাবাসীর কাছে 'নবাব পরিবার' ও 'খাজা পরিবার' হিসেবে পরিচিত ছিল।
জীবনকাল
আবদুল গনির জন্ম ১৮৩০ সালে। তাকে নবাব উপাধিতে ভূষিত এবং তা বংশানুক্রমে ব্যবহার করার অধিকার দিয়েছিলেন তৎকালীন বৃটিশ সরকার। তার জমিদারি এবং বৃটিশ সরকারের সঙ্গে সু-সসম্পর্ক তাকে আরও প্রভাবশালী করে তুলেছিল। ওর বাসভবন আহসান মঞ্জিলে দরবার ছিল, যেখান থেকে তিনি পঞ্চায়েত এর মধ্যমে জমিদারির প্রজাদের সহ ঢাকার মুসলমানদের নিয়ন্ত্রণ করতেন।
আবদুল গনি বর্তমান ঢাকা কলেজিয়েট স্কুলের আদি ছাত্রদের একজন। তার সহপাঠীদের মধ্যে, ঢাকা ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ব্রজসুন্দর মিত্র, জনিদার নিকি পোগজ, জমিদার মৌলভী আব্দুল আলী ছিলেন অন্যতম।
আবদুল গনিকে মাত্র ১৮ বয়সে পরিবারের কর্তৃত্ব গ্রহণ করতে হয়েছিল। ইংরেজ শাসকদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন মাত্র সাত বছর বয়সে। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের সময় তিনি ইংরেজদের অর্থ, হাতি, ঘোড়া, নৌকা সবকিছু দিয়ে খুবই সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। সেজন্য বাংলার শাসক হ্যালিডের রিপোর্টে গনি মিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল।
১৮৬০ সালে ঢাকায় মুসলমান শিয়া-সুন্নীদের দাঙ্গা যখন ইংরেজ সরকার থামাতে ব্যর্থ হয়েছিল, তখন নবাব আবদুল গনি নিজের চেষ্টায় তিনদিনের মধ্যে ঢাকা শহরকে শান্ত করেছিলেন। এজন্য সরকার তাকে সি.এস.আই (কম্পানিয়ন অব দি অর্ডার অব দি স্টার অব ইন্ডিয়া) উপাধিতে ভূষিত করেছিলেন।
১৮৬৭ সালে ভাইসরয় আবদুল গনিকে আইন পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন। ১৮৭৫ সালে তাকে বংশানুক্রমিক'নবাব' উপাধি দেওয়া হয়। ১৮৬৮ সালে কে.সি.এস.আই (কিং কম্পানিয়ন অব দি অর্ডার অব দি স্টার অব ইন্ডিয়া) উপাধি লাভ করেন।
ঢাকা শহরে নবাব আবদুল গনির প্রভাব প্রতিপত্তের প্রতীক ছিল আলী মিয়ার কেনা রংমহল। যা বর্তমানে 'আহসান মঞ্জিল' নামে পরিচিত। তিনি বাড়ীটিকে মেরামত করে ছেলে আসহানউল্লাহ্ এর নামে নামকরণ করেন। বাড়ীটি ঢাকাবাসীর কাছে 'নবাব বাড়ী' হিসেবেই বেশি পরিচিত ছিল।
ঢাকা শহরের শাহবাগ, বেগুনবাড়ীসহ অনেকাংশেরই মালিক ছিলেন নবাব আবদুল গনি। তিনি বেগুনবাড়ীতে চা বাগান করেছিলেন। বর্তমান রাজধানীতে পেশাদারী ঘোড়দৌড় শুরু করেছিলেন বলে অনেকের মতে, ঢাকার রেসকোর্স ময়দানও নাকি তার সম্পত্তি ছিল। তখন ঘোড়দৌড় শহুরে বিনোদন হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
নবাব আবদুল গনিই ঢাকা শহরে প্রথম বিশুদ্ধ পানির সরবরাহের ব্যবস্থা করেছিলেন।১৮৭৯ সালে তার কে.সি.এস.আই উপাধি পাওয়া এবং প্রিন্স অফওয়েলসের সুস্থ হয়ে ওঠা উপলক্ষে সরকারকে ৫০ হাজার টাকা দান করেছিলেন। তখন একটি কমিটি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।
নবাব আবদুল গনি আরও প্রায় দুই লক্ষ টাকা দান করেছিলেন এই প্রকল্পে। ব্যক্তিগতজীবনে তিনি দুইবার বিয়ে করেছিলেন। তার সন্তানাদির সংখ্যা ছিল ছয়জন। ১৮৭৭ সালে খাজা পরিবারের দায়িত্বভার দিয়েছিলেন পুত্র আহসান উল্লাহর উপর। ১৮৯৬ সালে যেদিন গনি পরলোকগমন করেন, সেদিন ঢাকার সব স্কুল, কলেজ, অফিস-আদালত বন্ধ ছিল।
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো

