৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫১ ৩১ জুলাই ২০২৬
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও বড় আয়োজনের সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ৪ হাজার কোটি রুপিরও বেশি বাজেটে নির্মিত এই মহাকাব্যিক সিনেমার প্রথম পর্বের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার এই সৃষ্টি দুই খণ্ডে বড় পর্দায় মুক্তি পাবে।
প্রকাশিত ৪ মিনিট ১০ সেকেন্ডের দীর্ঘ এই ট্রেলারে সিনেমার মূল গল্পের চুম্বকাংশ তুলে ধরা হয়েছে। এতে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনি অনুযায়ী রাম ও রাবণের চিরন্তন লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ট্রেলারটির শুরু হয় ‘রাবণ’ চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা যশের রাজত্ব বিস্তারের দৃশ্য দিয়ে। এরপর মানবজাতিকে রক্ষায় ভগবান বিষ্ণুর রাম রূপে অবতীর্ণ হওয়ার চিত্র ফুটে ওঠে। ‘রাম’ চরিত্রে রণবীর কাপুরের উপস্থিতি এবং তাঁর আত্মত্যাগের শপথ দর্শকদের মুগ্ধ করেছে।
ট্রেলারে রাম-সীতার বিবাহ থেকে শুরু করে তাঁদের ১৪ বছরের বনবাস এবং রাবণের বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ হিসেবে সীতাহরণের দৃশ্যগুলো সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। ট্রেলারের প্রতিটি পরতে ভারি ভিএফএক্স এবং উন্নত মানের অ্যাকশন দৃশ্যের সংমিশ্রণ দেখা গেছে, যা দর্শকদের বিশ্বমানের সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সিনেমাটিতে রণবীর কাপুরের বিপরীতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, লারা দত্ত, বিবেক ওবেরয়, রবি দুবে ও সৌরভ সচদেবা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান এবং বিশ্ববিখ্যাত কম্পোজার হ্যান্স জিমার। গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস।
এর আগে রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’ সিনেমাটি চিত্রনাট্য ও দুর্বল নির্মাণের কারণে সমালোচিত হলেও, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে সাধারণ দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিনেমাটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ











