আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১১ ৭ আগস্ট ২০২৬
নিরাপদ সড়কের দাবিতে তিন দশকেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, এ দাবি পূরণে তার অবর্তমানেও যেন সবাই সোচ্চার থাকেন।
শুক্রবার ঢাকার জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই‘র মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।
সংস্থার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, “একত্রিশ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম।
“দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।”
১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দিনটি এখন জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে পালন হয়ে থাকে।
শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, “আল্লাহ যাতে আমাকে সুস্থ করে, আবার সবার সঙ্গে আন্দোলনের যোগদানের শক্তি দান করে৷ আমি দেশের মানুষের নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।
“আমি সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকদেরসহ দেশের প্রতিটি সচেতন মানুষকে এই আন্দোলনের অংশ নিতে বলব।”
দেশের সবার উদ্দেশে তিনি বলেন, “আমরা মানুষ একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা।
“আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “এটা কারো কোনো ব্যক্তিগত দাবি বা আন্দোলন নয়; এটি মানুষের অধিকারের আন্দোলন। তবে বর্তমান সরকার হিসেবে আমাদের লক্ষ্য—এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে মানুষদের মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে হবে না।
“জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, যেখানে মানুষের ন্যায্য অধিকার থাকবে৷”
নিরাপদ সড়ক চাই-এর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এখানে সচেতন যারা আন্দোলন করছেন, নিশ্চয় শুধু নিজের জন্য নয়, বরং অন্য মানুষদের জন্য জীবন রক্ষার জন্য কাজ করছেন৷ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
“আমাদের সরকার সব বিষয়ে একেবাদের প্রান্তিক গ্রাম থেকে কাজ শুরু করেছে। বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করছেন; আশা করি, সাংবিধানিক নাগরিকের সকল অধিকার রাষ্ট্রকাঠামোই পূরণ করবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ











