ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা, লাঠিসোঁটা নিয়ে হামলা-মারধর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৫৪ ১৫ আগস্ট ২০২৪
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ অনেকে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্মরণে আগের রাত বুধবার রাতে বঙ্গবন্ধু ভবনের সামনে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বালন করে শ্রদ্ধা জানান শতাধিক মানুষ।
বিকাল থেকেই সব হত্যার বিচারের দাবিতে বঙ্গবন্ধুর বাড়ির সমানে অবস্থান নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকশ মানুষ মোমবাতি নিয়ে আসেন সেখানে। শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা ভাস্কর্যটি ভেঙে ফেলায় বেদীতে বঙ্গবন্ধুর একটি বড় ছবি রেখে তারা এই শ্রদ্ধা জানায়।
মোমবাতি হাতে তাদেরকে স্লোগান দিতে দেখা যায়, ‘এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘পিতা তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার আয়োজন।
এর পরপরই একদল যুবককে লাঠি নিয়ে এসে রোকেয়া প্রাচীসহ উপস্থিত কয়েকজনের উপর হামলা করে। তারা রোকেয়া প্রাচীকে মারতে মারতে যুবকেরা ৩২ থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। এর আগে মোমবাতি হাতে নিয়ে রোকেয়া প্রাচী বলেন, “আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। কারণ আমাদের বাংলাদেশ পুড়েছে, আমাদের ১৯৭১ পুড়েছে।
“আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে। ধানমন্ডির ৩২ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।” তিনি বলেন, “আমরা এখানে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে এসেছি, আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি এই বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা এই ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে এই মহানায়কের প্রতি ক্ষমা চাচ্ছি।”
গত ৫ অগাস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘণ্টার মধ্যে ধানমন্ডির এই বাড়িটি আক্রান্ত হয়, যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার। লুটপাট আর আগুনের কারণে বাড়িটির দেয়াল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা বেদী ও তার স্মৃতিস্তম্ভ।
কেবল এই বাড়িটি নয়, সারাদেশে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য, ম্যুরাল বা অন্য স্মৃতি স্থাপনা ছিল, তার প্রায় সবগুলোই আক্রান্ত হয়েছে। সাত বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় প্রায় সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষায় তৈরি করা ছয় শতাধিক ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর সময় বঙ্গবন্ধুর পক্ষে নানা স্লোগান দেয় জনতা। রোকেয়া প্রাচী বলেন, “আজকে এই সকল ঘটনায় বাঙালি জাতি লজ্জিত। আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব। “বঙ্গবন্ধুর ছবি, ম্যুরাল ভেঙেছে, আমরা বঙ্গবন্ধুর হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা হাজির হব।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে এই বাড়িতেই সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু হয়, দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে আসার পর এই ছুটি বাতিল করা হলেও ২০০৮ সালে হাই কোর্টের আদেশে আবার জাতীয় শোক দিবস পালন শুরু হয়। তবে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পতন হওয়ার পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকেই জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়।
রোকেয়া প্রাচী আগেই ঘোষণা করেছিলেন, তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যাবেন। আওয়ামী লীগের অনুসারীরাও এই বাসভবনে শ্রদ্ধা জানানোর কথা জানিয়েছে। ভারত থেকে শেখ হাসিনাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।
১৫ অগাস্টের এই ঘোষিত জমায়েত নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৪ অগাস্ট থেকে চার দিনের ‘রেজিস্ট্যান্স উইক’ পালনের ঘোষণা দিয়ে রাজপথে মিছিল করছে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















