ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৮ ২৩ জুলাই ২০২৬
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে আমবাগানগুলোয় টানা বৃষ্টির কারণে ফলমাছির (ফ্রুট ফ্লাই) আক্রমণ মারাত্মক বেড়ে গেছে। এতে করে ভরা মৌসুমে ফজলির মতো শেষ ভাগের আম চাষ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আমচাষীদের বিপুল লোকসান গুনতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফ্রেশপ্লাজাডট কমের এক প্রতিবেদনে বলা হয়, জেলার বিভিন্ন বাগানমালিক ও ইজারাদারদের তথ্যমতে, ফল মাছির আক্রমণে বিপুল পরিমাণ আম নষ্ট হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগানে দেখা গেছে, মাছির কারণে অনেক আম গাছেই নষ্ট হয়ে রয়েছে। এরমধ্যে ঘোড়াস্ট্যান্ড এলাকার একটি ১৩ দশমিক ৪ হেক্টরের ফজলি আমবাগানে দেখা গেছে, গাছে থাকা আম নষ্ট হয়ে রয়েছে। অনেক আম নষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। বাগানটির ইজারাদার আবদুল আউয়াল জানান, টানা বৃষ্টির পর ফল মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।
তিনি বলেন, “ফলমাছি আমের গায়ে বসে খোসায় ছিদ্র করে। পরে ওই স্থান থেকে পচন শুরু হয় এবং একসময় আম বিক্রির অযোগ্য হয়ে পড়ে।”
আবদুল আউয়াল জানান, তিনি প্রায় ৪০ হাজার কেজি ফজলি আম সংগ্রহের আশা করেছিলেন। কিন্তু ফলমাছির আক্রমণের কারণে শেষ পর্যন্ত বাজারজাত করার উপযোগী আম পান মাত্র প্রায় ৮ হাজার কেজি।
জেলার আরও কয়েকজন আমচাষি একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন। প্রথমবারের মতো একটি আমবাগান ইজারা নেওয়া মো. শফিকুল বলেন, বৃষ্টির পরপরই ফল মাছির আক্রমণ শুরু হয় এবং অনেক আম নষ্ট হয়ে যায়।
আরেক বাগানমালিক আহসান হাবিব বলেন, জুন মাসের পর যেসব জাতের আম পাকে এর সবই সেগুলো প্রায় সবই বর্ষা শুরু হলে ফল মাছির আক্রমণের ঝুঁকিতে পড়ে।
তিনি আরও বলেন, “শুধু ফজলি নয়, জুনের পর পরিপক্ব হওয়া সব জাতের আমই বৃষ্টি শুরু হলে ফল মাছির আক্রমণের শিকার হয়।”
এ বছর তিনি প্রায় ২০ হাজার কেজি আম উৎপাদনের আশা করেছিলেন। কিন্তু মোট উৎপাদনের প্রায় ১৫ শতাংশ ফল ফলমাছির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কিছু আমে ব্যাগিং (ফল ঢেকে রাখা) পদ্ধতি ব্যবহার করায় সেগুলো রক্ষা করা গেছে।
এদিকে কানসাট আমবাজারে বর্তমানে প্রতি ৪০ কেজি ফজলি আম ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে ফল মাছিতে আক্রান্ত আম বাজারজাত করা সম্ভব হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আবদুল হালিম বলেন, বছরের এ সময়ে প্রতি বছরই ফলমাছির আক্রমণ দেখা যায়।
তিনি বলেন, “আম রক্ষায় ব্যাগিংই কার্যকর সমাধান। ধীরে ধীরে আরও বেশি চাষিকে এই পদ্ধতি গ্রহণ করতে হবে। এতে যেমন ফলমাছিসহ অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে আম সুরক্ষিত থাকে, তেমনি ফলের বাহ্যিক সৌন্দর্যও বাড়ে।”
এছাড়া ফলমাছির বংশবিস্তার কমাতে ফেরোমন ফাঁদ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর জেলার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার টন। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











