ঢাকা, ২১ জুলাই মঙ্গলবার, ২০২৬ || ৫ শ্রাবণ ১৪৩৩
good-food
৪৫

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২০ জুলাই ২০২৬  

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। সেই সঙ্গে শেষ ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল যজ্ঞ।

বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে স্পেন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টুর্নামেন্টের চারটি প্রধান ব্যক্তিগত পুরস্কারের তিনটিই জিতে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্পেনকে জয় এনে দেন ফেরান তোরেস। এরপর পুরস্কার বিতরণী মঞ্চেও ছিল স্প্যানিশদের উৎসব।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। সেরা উদীয়মান ফুটবলারের বেস্ট ইয়ং প্লেয়ার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। 

আর পুরো আসরে দুর্দান্ত গোলকিপিংয়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লাভস জিতেছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন।

অন্যদিকে শিরোপা জিততে না পারলেও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট। পুরো টুর্নামেন্টে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন তিনি।

২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কার জয়ীরা 

গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): রদ্রি (স্পেন)

গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): উনাই সিমোন (স্পেন)

বেস্ট ইয়ং প্লেয়ার (সেরা উদীয়মান খেলোয়াড়): পাউ কুবারসি (স্পেন)