সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০৫ ২০ জুলাই ২০২৬
পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে ভারত সরকারের কাছে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ঢাকায় বিমসটেক (বিমসটেক) বিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শামা ওবায়েদ। তিনি বলেন, “এ বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সরকার।”
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আসাদুজ্জামান খান কামাল একজন পলাতক আসামি। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় চিঠি পাঠিয়েছে। সম্প্রতি এ আবেদন পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক জবাব পাওয়ার আশাবাদী।”
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে অবস্থান করছেন এমন প্রত্যেক পলাতক আসামির জন্য সরকার পৃথকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠাচ্ছে।

সোমবার ঢাকায় বিমসটেক বিষয়ক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সরকারের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে দেশের সাধারণ মানুষ।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। বাংলাদেশ একাধিকবার তাদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ভারত এর আগে জানিয়েছে, ঢাকার পাঠানো আবেদনগুলো তারা পর্যালোচনা করছে।
অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সার্ক ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের অংশ।
তিনি আরও বলেন, সার্ক ও বিমসটেক পাশাপাশি কার্যকরভাবে কাজ করতে পারে। দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং জনগণের জীবনমান উন্নয়নে উভয় আঞ্চলিক জোটেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী