বাজারে আসছে করোনার ট্যাবলেট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৬ ২৫ সেপ্টেম্বর ২০২১
কোভিড-১৯ রোগ সারাতে মুখে খাওয়া যায়—এমন ট্যাবলেটের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বিশ্বজুড়ে। রোগীদের জন্য সহজতর ও সাশ্রয়ী চিকিৎসা নিয়ে কাজ করছে ঔষধ কোম্পানিগুলো। যাতে মহামারিকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।
এসবের অংশ হিসেবেই করোনা ট্যাবলেটের পরীক্ষা চালানো হচ্ছে। মোলনিপিরাভির নামের এ ভাইরাসনিরোধক নিয়ে উদ্যোক্তা সংস্থা রিজব্যাকের সঙ্গে কাজ করছে মার্কিনভিত্তিক মেরক। জাপানসহ বর্তমানে বিশ্বজুড়ে এর চূড়ান্ত অর্থাৎ তৃতীয় পর্বের পরীক্ষা চলছে। পরীক্ষার ফলাফল আগামী অক্টোবরের শুরুর দিকে পাওয়া যাবে।
জাপানভিত্তিক নিক্কেই এশিয়া এমন খবর দিয়েছে। চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে মোলনিপিরাভিরের জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি চাইবে মেরক। এছাড়া আগামী এক কিংবা দুমাস পরে জাপানেও জরুরি ব্যবহারের অনুমোদন চাওয়া হতে পারে।
মূলত ফ্লু জাতীয় ভাইরাসের চিকিৎসায় উদ্ভাবন করা হচ্ছে মোলনিপিরাভির। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধেও এটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে নতুন এই ট্যাবলেটের সতেরো লাখ ডোজ কিনতে ১২০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। বছর শেষে এক কোটি ডোজ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে মেরক।
উত্তর ক্যারোলাইনা চ্যাপেল হিল বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিশারদ টিমোথি সিয়াহান বলেন, শুধু নিজেকে সুস্থ করে তোলাই নয়, অন্যের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেও কার্যকরী হয়ে উঠতে পারে এই ওষুধ।
তিনি বলেন, ইঁদুরের শরীরে মোলনিপিরাভির প্রয়োগ করে দেখা গিয়েছে, সার্স-কোভ-২ প্রজাতি রুখে দিচ্ছে ওই ওষুধ। পরে ওই পদ্ধতিতেই ট্যাবলেট তৈরি করা শুরু করেছে মেরেক ও রিজব্যাক। ২০২ জন ব্যক্তির উপর ওই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া অনেকটাই কমে যাচ্ছে ওই ওষুধ প্রয়োগের পর।
ফাইজারও দুধরনের ভাইরাসনিরোধক উৎপাদন করতে যাচ্ছে। যার মধ্যে একটি মুখে খাওয়ার জন্য, অন্যটি ইনজেকশনের মাধ্যমে শিরায় প্রবেশ করিয়ে দিতে।
২০০২ সালে শুরু হওয়া দ্য সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিন্ড্রোম বা সার্স চিকিৎসার ওপর ভিত্তি করে এ দুটি ওষুধ উদ্ভাবন করছে ফাইজার। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, এমন মৃদু থেকে মাঝারি উপসর্গের রোগীদের কথা ভেবে ফাইজারের এই ওষুধ আবিষ্কার।
অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এ দুই ওষুধের রোগীভিত্তিক পরীক্ষার ফল পাওয়া যাবে। পরের বছর থেকে চিকিৎসার জন্য পাওয়া যাবে এ ওষুধ।
করোনার চিকিৎসায় মুখে খাওয়া যায় এমন ওষুধ নিয়ে কাজ করছে জাপানি ওষুধ নির্মাতারাও। গেল জুলাইয়ে করোনাভাইরাসের ট্যাবলেটের প্রাথমিক পরীক্ষা চালিয়েছে জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিওনোগি। চলতি বছরেই যার ব্যাপকভাবে রোগীভিত্তিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের শেষ নাগাদ এই ওষুধ বাজারে আসতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

