বাড়ছে মাদকাসক্ত পথশিশুর সংখ্যা, সমাধান কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৬ ২০ সেপ্টেম্বর ২০২১
দেশের একটি মারাত্মক সমস্যা মাদক। বিশেষ করে দেশের যুবক ও কিশোররা ঝুঁকে পড়েছে মাদকের দিকে। এ ছাড়া মাদকের মারাত্মক ঝুঁকিতে রয়েছে পথ শিশুরা। বিশেষ করে নগরীরর পথশিশুরা মাদকের মারাত্মক ঝুকিতে রয়েছে। অল্প দামে পাওয়া মাদকের প্রতিই এ সব পথশিশুরা বেশি আকৃষ্ট হচ্ছে। নগরীর অলি-গলিতে প্রায় সর্বত্রই পথ শিশুদের মাদক গ্রহণ করতে দেখা যায়।
নগরীর পান্থপথ এলাকা। প্রায় প্রতি রাতেই অফিস শেষ করে এই পথ দিয়ে হেঁটে বাসায় ফিরেন গোলাম রসুল। আর প্রতিদিনই দেখেন দশ থেকে পনের বছর বয়সী গাঁজা সেবন করে। কোন কোন দিন আবার ড্যান্ডিও (জুতার আঠা) সেবন করে। প্রায় দিনই বিষয়টি তার নজরে আসলেও কখনো তাদের সাথে কথা হয়নি রসুলে। রাতে বাসায় গিয়ে সে ভাবে- কাল কথা বলবে। কিন্তু আর কথা বলা হয়।
কয়েকদিন আগের ঘটনা। প্রতিদিনের পথ দিয়ে যাওয়ার সময় রসুল দেখল ১০-১২ বছর বয়সী এক পথশিশু তার চেয়ে বয়সে কিছুটা বড় এক বন্ধুর সাথে বসে গাঁজা সেবন করছে। বন্ধুটি গভীর মনযোগে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু কোন দিকেই ওই দুই গাঁজা সেবনকারীর মনযোগ নেই। কিছুক্ষণ পর রসুল তাদের কাছ থেকে যখন জানতে চাইল-- তোমরা কি করছ? তখন বাচ্চা ছেলেটির ঝটপট উত্তর -- দেখছোনা কি করছি? মজা পেয়ে গেল যুবকটি। তাদের পাশেই বসে গেল কথা বলতে।
পথশিশুটি জানাল তার নাম আদনান। আর তার বন্ধুর নাম রফিক। দু’জনই অনাথ। রাতে ফুটপাতে ঘুমায়। দিনের বেলা সে আর রফিক মিলে ডাস্টবিন ময়লা হতে প্রয়োজনীয় জিনিস কুড়ায়। আর তা বিক্রী করে স্থানীয় কয়েকটি দোকানে। সারাক্ষণ দু’জন এক সাথেই কাটায়। দিন শেষে যা উপার্জন করে তা তাদের এক নেতার কাছে জমা রাখে। তার কাছ থেকেই তারা মাদক যেমন গাঁজা অথবা ড্যান্ডি সংগ্রহ করে। মাদক সেবন শেষে ওই নেতার ডেরায় রাতে ঘুমিয়ে পড়ে।
কেন মাদক সেবন করছে জানতে চাইলে আদনান বলে আমার কোন বাবা-মা নেই। আমার জন্মের দুই বছরের মাথায় বাবা মারা যায়। পরে মা বিয়ে করে এক রিকশাওয়ালাকে। সে আমাকে নিতে চায় না। পরে মা আমাকে ওই নেতার কাছে দিয়ে দেয়। আমার এখন কিছুই করার নেই। সারাদিন ময়লা ঘেটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে যা পাই তা ওই মামার হাতে তুলে দিই। সেই আমাকে খাবার আর গাঁজা কিনে দেয়।
রফিক বলে এই এলাকায় শুধু আমরা নই। আরো আছে আমাদের মত। তারাও গাঁজা, চাক্কি (ঘুমানোর ঔষুধ) এবং ড্যান্ডি (জুতার আঠা) সেবন করে। রফিকের কথা শেষ না হতেই সনি নামের আরেক কিশোর বলে এসব ছাড়াও আরও বেশ কিছু মাদক যেমন নকটিন (এক ধরনের পিল), গুল পাওয়া যায়। এখানকার প্রায় সব ছেলেরাই সেসব সেবন করে। কিন্তু আমরা শুধু গাঁজা আর ড্যান্ডি সেবন করি।
এলাকা ঘুরে দেখা যায় শুধু আদনান বা রফিক বা সনি নয় ... প্রায় সব পথশিশুই প্রকাশ্যে মাদক সেবন করছে।
অধিকাংশ পথশিশুদের কাছে ড্যান্ডি বর্তমানে খুব জনপ্রিয় একটি মাদক। কারন অল্প খরচে এবং খুব সহজে এটি পাওয়া যায়। এক বোতল ড্যান্ডি‘র মূল্য মাত্র ৮০-৯০ টাকা।
পরিসংখ্যানে দেখা যায় দেশে বর্তমানে প্রায় দশ লক্ষ পথশিশু রয়েছে যার অর্ধেকের বয়স ১০‘এর নিচে। আর এসব পথশিশুদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ মাদক সেবন করে। মাদক বিরোধী সংগঠন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান বলেন আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে কারন তারা আমাদের ভবিষ্যত প্রজন্ম। পথশিশুরা খুব সহজেই মাদক জোগাড় করতে পারে। তাই আমাদের উচিত এ সংক্রান্ত আইনকে কাজে লাগানো।
তিনি বলেন এখনই উপযুক্ত সময় মাদক বিরোধী প্রচারণা চালানোর। এখনো সময় আছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার। এসব পথশিশুদের পুনর্বাসনে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আহ্বান জানান তিনি।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


