বেশি স্যানিটাইজার ব্যবহারে যেসব মারাত্মক রোগ হতে পারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৫ ১৫ জুলাই ২০২১
হ্যান্ড স্যানিটাইজার শব্দটি কোভিড-১৯ চলাকালীন বহুল ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি। আগের তুলনায় করোনাকালীন হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে অনেক গুণ। আগে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সচেতনতা তৈরি করতে হতো, কিন্তু এখন কোভিড-১৯ আতঙ্কে প্রায় প্রত্যেক মানুষের পকেটে হ্যান্ড স্যানিটাইজার থাকে।
হ্যান্ড স্যানিটাইজার অতিমাত্রায় ব্যবহারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বাজার এখন প্রচুর নকল হ্যান্ড স্যানিটাইজারে সয়লাব। সেগুলোর কেমিক্যাল কম্পোজিশনেরও কোনো ঠিক নেই। হ্যান্ড স্যানিটাইজার বেশি ব্যবহারের কারণে হাত শুষ্ক হওয়া, হাত ফেটে যাওয়া, চামড়া ওঠা, লাল হওয়া, ঘা হওয়া এমনকি চুলকানি হতে পারে। এ ছাড়া স্যানিটাইজারের বিভিন্ন উপাদানের কারণে একজিমা পর্যন্ত হতে পারে। বিষাক্ত ও নকল উপাদানের কারণে স্কিন ক্যানসার হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। অনেক স্যানিটাইজারে সুগন্ধযুক্ত রাসায়নিক থাকে, যা চামড়ার জন্য ক্ষতিকর।
অনেক জার্নালে বলা হয়েছে, স্যানিটাইজারে ট্রাইকার্বন চেইন থাকে, যা বন্ধ্যত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করতে হবে। প্রতিবার ব্যবহারের পর হাতে ময়েশ্চারাইজার মাখতে হবে।
হাতের চামড়া উঠলে বা হাত ফেটে গেলে নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। যে ওষুধ পূর্ণবয়স্ক মানুষের কাজে দেবে, তা গর্ভবতী নারীর ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। তাই রোগীভেদে একেক ধরনের ওষুধ লাগানোর পরামর্শ দেওয়া হয়। সবকিছু বিবেচনা করে স্যানিটাইজার ব্যবহারে সতর্ক থাকতে হবে।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

