মর্গের সামনে বাবার লাশের অপেক্ষায় জমজ সন্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪২ ২১ ফেব্রুয়ারি ২০১৯
স্ত্রী ও ফুটফুটে যমজ সন্তান নিয়ে সংসার কাওসারের। আছেন মা, বাবা, ভাইসহ আত্মীয়স্বজন। সবাইকে রেখেই ফেরার দেশে চলেই গেলেন তিনি। জীবিত না পাওয়ার আশা ছেড়ে তার লাশের খোঁজে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গের সামনে ছুটে বেড়াচ্ছেন প্রিয়জনেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ কাওসার আহমেদ। শিক্ষার্থী হিসেবে খুবই মেধাবী ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হন ১৭তম। নিয়মিত পড়াশোনা করতেন। পাশাপাশি চকবাজারে মদিনা মেডিকেল হল ক্লিনিক চালাতেন। ঘটনার দিন ওই ক্লিনিকেই ছিলেন।
কাওসারের ভাই ইলিয়াস জেনেছেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কাওসারসহ অন্তত পাঁচজন মারা গেছেন। মর্গের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, সে নেই জানি। লাশ মর্গে আছে। তবে দেখতে পাচ্ছি না। খুঁজে বেড়াচ্ছি।
ঘটনার খবর শুনেই মর্গে ছুটে আসেন কাওসারের দুই ভাই, মা ও স্ত্রী মুক্তা। তাদের কোলে রয়েছে ছোট্ট দুই শিশু। তারা যমজ ছেলে-মেয়ে। নাম আবদুল্লাহ ও মেহজাবীন। স্বজনেরা ওদের মুখের দিকে তাকাতে পারছেন না। অবিরাম চোখ বেয়ে ঝরছে পানি। বিলাপ করছেন মা। কী বোঝাবেন দুই অবোধ শিশুকে?
দন্ত চিকিৎসক ইলিয়াস বলেন, আমি, ইয়ামীন, ফয়সাল, কাওসার-আমরা চার ভাই। কাওসার মাদ্রাসায় পড়াশোনা করে। পরে ঢাবিতে ভর্তি হয়। অংশীদারিত্বে ক্লিনিকের ব্যবসা শুরু করে। আমাদের বাবার নাম খলিলুর রহমান। বাড়ি কুমিল্লায়। সবাই চকবাজারে থাকতাম।
তিনি জানান, আগুনের সময় ক্লিনিকের ভবনের গেট বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো ভাইকে পেতাম। কাওসারের সঙ্গে ছিলেন তিন দাঁতের চিকিৎসক ও এক রোগী।
কাওসারের স্বজনদের মতো শত শত মানুষের বিলাপ ও কান্নায় ভারী হয়ে গেছে ঢামেকের মর্গ। স্বজন হারানোর বেদনা নিয়েও লাশগুলো দ্রুত চাইছেন তারা।
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন









