লকডাউনে বাড়ির কাজ ভাগ করে নিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০০ ২৯ জুন ২০২১
একটি সংসারে অনেক কাজ থাকে। শুধু স্ত্রী ঘরের কাজ করবেন, সন্তানদের সামলাবেন আর স্বামী উপার্জন করে যাবেন, আধুনিক নাগরিক জীবনে এই ধারণা পুরনো হয়ে গেছে।
এখন নারী-পুরুষ সমানভাবে কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তাই ঘরবাড়ির কাজও হাসিমুখে স্ত্রীর সাথে ভাগ করে নেওয়া উচিত। এটা ছেলেদের কাজ ওটা মেয়েদের-এমন কোনো ধরাবাধা নিয়ম নেই।
করোনা মহামারিকালে সবাই কমবেশি সমস্যায় পড়েছেন। লকডাউনে কয়দিন পর পর বন্ধ হয়ে যাচ্ছে সব। অনিশ্চিত সময়ে অফিস-বাড়ির কাজ নিয়ে হিমশিম খাচ্ছেন সবাই। কারো অর্থনৈতিক টানাপোড়েন, কারো আবার সংক্রমণের অতি ঝুঁকির চিন্তা থেকে কাজের লোককে দিয়েছেন বাধ্যতামূলক ছুটি।
কিন্তু করোনাকালে তো আর কাজ থেমে নেই। অফিস, বাড়ির কাজ, সংসার, বাচ্চা নিয়ে সবাই নাজেহাল। কারোর একার পক্ষে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই বাড়ির সব সদস্যকে কাজে হাত মেলাতে হবে।
এখন ছেলেদের কাজ বা মেয়েদের কাজ বলে আলাদা কিছুই হয় না। রান্না করা, ঘর মোছা, বাসন পরিষ্কার, বাচ্চাদের খাওয়ানো, এই সব কাজ কিন্তু ছেলেরাও করতে পারেন। তাই অফিসের কাজ সামলে দুজনেই একে অপরকে সাহায্য করুন।
কারোর একার ঘাড়ে সবটা চাপিয়ে দেবেন না। অযথা ঝগড়া করে অশান্তি সৃষ্টি না করে দায়িত্ব নিয়ে দু’জন মিলেই সামলান। কিভাবে কাজ ভাগ করে নেবেন চলুন জেনে নেওয়া যাক-
কে কোন কাজ করবেন তা আগেই ঠিক করে নেবেন। যে যা কাজ করতে পছন্দ করেন সেটা আগে কথা বলে নিন। একই কাজের পিছনে দুইজন সময় নষ্ট করবেন না। একজন জামাকাপড় কাচলে অন্যজন থালা-বাসন মাজার দায়িত্ব নিন। রান্নাটা দুইজনে একসঙ্গে মিলেই সামলান।
নিজেদের কাজ সামলে দুজন দুজনের মতো করে সময় বের করে নিন। যেমন যার সকালের দিকে অফিস তিনি বিকালে আর রাতের দিকে বাড়ির কাজগুলো করে নেবেন। যার দুপুরে অফিস তিনি সকালের বাজার বা অন্যান্য টুকিটাকি কাজের দায়িত্ব নিন। আর দুপুরের খাওয়াটা একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন।
যে কাজ জানেন না সেটা শিখে নিন। সবাই যে সব কাজ জানেন এমন নয়। এতে লজ্জা পাওয়া বা অকারণে রাগারাগি করার কিছু নেই। বরং নিজের মতো করে কাজগুলো শিখে নিন। হয়তো কোনো কাজে স্ত্রী বা স্বামী পারদর্শী, সে কাজটা তার থেকে শিখে নিন। নতুন কোনো কাজ শিখলে দেখবেন নিজেরও ভালো লাগবে।
ঘরের কাজ ভালো না লাগালে বাইরের কাজগুলো করুন। যদি বাড়ির কাজে উৎসাহ না পান তাহলে বাজার, মুদি দোকানে যাওয়া, মিস্ত্রির খোঁজ এসব করতে পারেন। আমি এই কাজ পারব না, হুটহাট এমন কিছু বলে দেবেন না। বরং দুজনকেই সব কাজ ভাগ করতে হবে।
কে কম করল, কে বেশি করল এসব নিয়ে বিশেষ মাথা ঘামাবেন না। প্রতিদিন খাবারে একই মেন্যু দেখলে বিরক্ত না হয়ে বরং সপ্তাহের ছুটির দিনটাতে চেষ্টা করুন দুজন মিলে রান্না করতে। দেখবেন সংসার কতো সুন্দর ভাবে চলছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

