সংসদে বিরোধীদলীয় নেতা রওশন, উপনেতা জিএম কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ৯ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আর বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে। সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতয়ি সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হিসেবে বেগম রওশন এরশাদকে (১৪৯ ময়মনসিংহ-৪) পার্লামেন্টের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতার স্বীকৃতি প্রদান করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আর লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন তিনি।
গত রোববার রাতে ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জাতীয় পার্টির দেয়া এক চিঠিতে রওশনকে বিরোধীদলীয় নেতা এবং জিএম কাদেরকে উপনেতা করার আহ্বান জানানো হয়। দলের চেয়ারম্যান জিএম কাদের এ চিঠিতে স্বাক্ষর করেন এবং তার নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সেটা স্পিকারের কাছে পৌঁছে দেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার পদ নিয়ে স্ত্রী রওশন ও ছোট ভাই জিএম কাদেরের মধ্যে বিরোধ দেখা দেয়। গত ১৮ জুলাই জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান ঘোষণা করা হলে তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দেন রওশন।
পরে মঙ্গলবার বিরোধীদলীয় নেতার পদ চেয়ে জিএম কাদের স্পিকারকে চিঠি দিলে জাপায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। রওশন স্পিকারকে পাল্টা চিঠি দেন। এছাড়া তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন তার অনুসারীরা। দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা চেয়ে দুজনই পাল্টাপাল্টি চিঠি আদান প্রদান করে নির্বাচন কমিশনে।
এ অবস্থায় জাতীয় পার্টিতে ভাঙনের সুর বাজে। কিন্তু গত শনিবার তারা আলোচনায় বসেন। ওই আলোচনায় জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান পদে মেনে নেন রওশনপন্থিরা। আর রওশনকে বিরোধীদলীয় নেতা পদে মেনে নেন কাদেরপন্থিরা। গতকাল রাতে জিএম কাদেরের স্বাক্ষর করা চিঠি স্পিকারের কাছে পৌঁছানো হয়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





