আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ চূড়ান্ত, কবে-কখন খেলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ৭ সেপ্টেম্বর ২০২৫
আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই তাদের। তবে এর আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে সব দল। সে অনুযায়ী সূচি চূড়ান্ত করেছে লাতিন পরাশক্তি। আসছে অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
যার প্রথমটিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলটির বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তোরিকো। বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল।
গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জয় পায় তারা।
আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম দিকে আর্জেন্টিনার চীন সফরের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এরপর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জেগেছিল। কিন্তু দলটির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতেই প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তোরিকোকে বেছে নিলো তারা।
দুই প্রীতি ম্যাচের সূচিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১০ অক্টোবর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ভেন্যুতেই ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা।
আর দ্বিতীয় ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে। সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পুয়ের্তোরিকোর। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫৭তম। এরপর নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফর করবে লিওনেল মেসিরা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে লুয়ান্ডা (অ্যাঙ্গোলার রাজধানী) এবং কেরালায় (ভারত) ম্যাচ খেলবে তারা। তবে এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















