ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১০ ৫ সেপ্টেম্বর ২০২৫
কিংবদন্তি লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানোর পর তার অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। টানা চার দিন ধরে সেখানে চিকিৎসাধীন তিনি।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, শারীরিক অবস্থা বুঝে ফরিদা পারভীনকে কেবিনে নেয়া হতে পারে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী। তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। গত মঙ্গলবার ডায়ালাইসিসের পর উনার বমি শুরু হয়, হিমোগ্লোবিন কমতে থাকে এবং ‘ইন্টার্নাল ব্লিডিং’ হয়। পরে দ্রুত আইসিইউতে নেয়া হয়।
তিনি বলেন, ফরিদা পারভীনের শ্বাসকষ্টের সমস্যা আছে। এবারের অবস্থা আগে থেকে কিছুটা জটিল। কিডনি ফেইলিউর কোনো রোগীর অবস্থা নিয়ে আগে থেকে বলা যায় না। উনি গত জুলাইয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। সেসময় বলেছিলাম তাকে হয়তো আবারও হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা উনার সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
লালনগীতির জনপ্রিয় শিল্পীর অসুস্থতা দীর্ঘদিনের। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা রয়েছে তার। গেল জুলাইয়েও টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৭১ বছর বয়সী শিল্পী। সেসময় ১৩ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন। এরপর গত ৫ জুলাই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ওই সময় হাসপাতালে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে তাকে দেখতে হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়েছিলেন। তার চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। এরপর মেডিকেল বোর্ড গঠন করে উনার চিকিৎসা চলছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে।
নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন। এরপর জীবনভর লালনগীতি চর্চাতেই ডুবে থেকেছেন এই শিল্পী।
সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।
ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে। সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন 'অচিন পাখি সংগীত একাডেমি'। কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
















