সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত না করার দাবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ৮ সেপ্টেম্বর ২০২৫
সোশ্যাল ইসলামী ব্যাংককে (এসআইবিএল) কিছু ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকটি পরিচালনার দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও বিনিয়োগকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন এসআইবিএলের সাবেক চেয়ারম্যান ড. মেজর (অব.) এম রেজাউল হক। তিনি বলেন, ২০১৭ সালে শেখ হাসিনার নির্দেশে সরকারি গোয়েন্দা সংস্থার সহায়তায় অস্ত্রের মুখে এস আলম গ্রুপ ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। এর আগ পর্যন্ত বাংলাদেশের সব শরীয়াহ ব্যাংকগুলোর মধ্যে সবসময় দ্বিতীয় ব্যাংক হিসেবে পরিগণিত ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক।
ড. মেজর (অব.) এম রেজাউল হক বলেন, ২০২৪ সালের গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এস আলম নিয়ন্ত্রিত এসআইবিএলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে কোনোরকম আলোচনা ছাড়াই ৪ জন স্বতন্ত্র পরিচালক এবং ১ জন উদ্যোক্তা পরিচালকের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিকে আর্থিক দূরবস্থা থেকে টেনে তোলার বা ঘুরে দাঁড়ানোর জন্য যা ছিল অদূরদর্শী সিদ্ধান্ত। এছাড়া চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালককে পাশ কাটিয়ে একজন অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালককে নির্বাচিত করা হয়।
তিনি বলেন, অনেক উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারের পরিচালক হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও এবং বর্তমান পরিচালনা পর্ষদে তাদের যুক্ত করার জন্য বারবার অনুরোধ করা হলেও অনভিজ্ঞ পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি আমলে নেয়নি। ফলে প্রকৃত উদ্যোক্তাদের ওপর ব্যাংকের পরিচালনার কার্যভার অর্পিত না হওয়ায় গ্রাহকরা অনাস্থার কারণে ব্যাংক থেকে তাদের সব ডিপোজিট তুলে নেন। ব্যাংকের দূরবস্থাকে যা আরও ঘনীভূত করেছে।
এসআইবিএলের সাবেক চেয়ারম্যান বলেন, এসআইবিএলে যাদের পরিচালনা পর্ষদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তারা কেউই কোনো ব্যাংক পরিচালনার সঙ্গে আগে যুক্ত ছিলেন না কিংবা ব্যাংকের পরিচালনার বিষয়ে পূর্ব অভিজ্ঞ নন। এছাড়া বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, একজন উপ-ব্যবস্থাপনা পরিচালক, কেউই ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন নন।
তিনি বলেন, এসআইবিএলকে একীভূতকরণ না করে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা এবং এর শেয়ারহোল্ডারদের হাতে ন্যস্ত করা হয়, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে। ব্যাংকের আর্থিক দূরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবে এবং বাণিজ্যিকভাবে আবারও একটি লাভজনক ও সফল ব্যাংকে রূপান্তরিত হবে।

ড. মেজর (অব.) এম রেজাউল হক আরও বলেন, মাথায় বন্দুক ঠেকিয়ে এই ব্যাংক দখল করা হয়েছিল। এখন আবার সরকারি খাতে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের অপরাধ কী? কোনোভাবেই আমাদের ব্যাংক নেয়া যাবে না। আমরা আদালতে রিট করেছি, সেই রিটের নিস্পত্তি করে আসতে হবে। অন্যদের হাতে দেয়া যাবে না এ ব্যাংক।
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডা. মো. জাহাঙ্গীর বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালনায় যত টাকা লাগে বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। আমরা ব্যবসা করে পরে ফেরত দেব।
ব্যাংকটির উদ্যোক্তা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, আমরা ব্যবসায়ী। ব্যবসায়ীরা ব্যাংক চালাতে না পারলে, অন্যরা পারবে কীভাবে? আমরাই এই ব্যাংক চালাবো। এটা আমাদের সম্পদ। সরকার কি একজনের বাড়ি, ঘর নিয়ে নিতে পারে?
এসআইবিএলের সাবেক পরিচালক আসাদুজ্জামান বলেন, অনেক কষ্ট করে আমরা এই ব্যাংক করেছি। প্রবাস থেকে দেশে অর্থ এনে এটা প্রতিষ্ঠা করেছি। এখন সরকারিকরণ করা হবে কেন?
এসময় শেয়ারহোল্ডার জাবেদুল আলম চৌধুরী, আব্দুর রহমান, আবদুল করিম, আজিজ মোহাম্মাদ এরশাদ উল্লাহ চৌধুরী, মো. নাজমুল হাসান, মো. মাকসুদুল আলম, মোসা. তানিয়া শারমীন উপস্থিত ছিলেন।
শরীয়াহ ভিত্তিক পরিচালিত দুর্দশাগ্রস্ত স্যোশ্যাল ইসলামী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ উদ্যোগে এরই মধ্যে সায় দিয়েছে সরকার।
এজন্য প্রাথমিকভাবে দরকার হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা। আর ৭ হাজার ৫০০ টাকা নেয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। বাকি ৭ হাজার ৫০০ কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দেয়া হবে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ











