লিটন-হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৭ ১২ সেপ্টেম্বর ২০২৫
হংকংকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে এশিয়া কাপে শুভসূচনা করলো টাইগাররা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৩ রান তোলে হংকং। জবাবে ৭ উইকেট এবং ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লিটন বাহিনী।
এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় হংকং। আংশি রাথ আউট হন দলের ৭ রানের মাথাতে। ৫ বলে ৪ রান করা হংকংয়ের ওপেনারকে সাজঘরে ফেরান টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপর প্রতিরোধ গড়েন জিশান আলী ও বাবর হায়াত। দুজনে আগান ধীরেসুস্থে। তবে তেমন টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংয়ের দেখা মেলেনি।
১২ বলে ১৪ রান করা হায়াত দলের ৩০ রানের মাথাতে সাজঘরে ফিরে যান। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৩৪ রান তোলে হংকং। ক্রিজে টিকে থাকা জিশান আলী এক প্রান্ত আগলে রেখে খেলে যান। চারে নেমে নিজাকাত খানও প্রতিরোধ গড়েন। তবে দুজনই ধীরে চলো নীতি গ্রহণ করেন। ৩৪ বলে ৩০ রান করা জিশান আউট হন দলের ৭১ রানের মাথাতে।
জিশানের বিদায়ের পর ক্রিজে আসেন দলের অধিনায়ক ইয়াসিম মুর্তজা। আগ্রাসী ব্যাটিংয়ে দলের রানের গতি বাড়ান তিনি। ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক। হন রান আউট। অধিনায়কের বিদায়ের পর কিছুটা কমে হংকংয়ের রানের গতি। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত খানকে ফেরান রিশাদ হোসেন। পরের বলেই কিঞ্চিত শাহকে বিদায় করেন রিশাদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করায় হংকং। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
জবাব দিতে নেমে দলকে আগ্রাসী শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ ক্রিজে টেকেননি তিনি। দলের ২৪ রানের মাথাতে ভাঙে ওপেনিং জুটি। ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসের সঙ্গে ক্রিজে জুটি বাঁধেন টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ অত বেশি সুবিধা করতে পারেননি। ১৮ বলে ১৪ রান করে দলের ৪৭ রানের মাথাতে সাজঘরে ফিরে যান টাইগার ওপেনার। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তোলে বাংলাদেশ।
দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। শুরুতে দেখেশুনে খেলেন দুজন। সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান তারা। দলের রানের চাকা সচল রাখেন। অযথা তেড়েফুঁড়ে মারতে গিয়ে দলের বিপদ ডেকে আনেননি। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ছুটেন লক্ষ্যের দিকে।
পরিস্থিতি বুঝে রানের গতি বাড়ান লিটন ও হৃদয়। কার্যকরী ব্যাটিংয়ে তুলেন রান। সুযোগ বুঝে দলের চাহিদা মিটিয়ে খেলেন বড় শটও। ধীরে ধীরে জয়ের খুব কাছে চলে যেতে থাকে বাংলাদেশ। কৌশলী ব্যাটিংয়ে মুন্সিয়ানা দেখিয়ে ফিফটিও স্পর্শ করেন লিটন। একদম শেষ দিকে গিয়ে ৩৯ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক।
১৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। ১ বলে ০ রান করে টিকে থাকেন জাকের আলী অনিক। ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। হংকংয়ের হয়ে ২ উইকেট নেন আতিক ইকবাল। আয়ুশ শুকলা নেন ১ উইকেট।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















