হরেক রকম মাছের মেলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৯ ১৭ নভেম্বর ২০২০
জয়পুরহাটের কালাই উপজেলায় চলছে নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা। মূলত এটা জামাইদের নিয়ে মেলা। দিনটিকে ঘিরে এখানে দিনব্যাপী চলে মাছ কেনা-বেচার উৎসব। এ দিনের জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন উপজেলাবাসী।
প্রায় ১০০ বছর আগে থেকে চলে আসা এ মেলায় নদী, দীঘি ও পুকুরে স্বাভাবিকভাবে বেড়ে উঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে ক্রেতা ও পাইকাররা ভিড় জমায়। অগ্রহায়ণে মাঠ থেকে নতুন ফসল কৃষকদের ঘরে উঠলেই নবান্ন উৎসবের আয়োজন করেন উপজেলার সব কৃষক।
এই অনুষ্ঠান পালন করতে আসেন জেলা ও উপজেলার জামাই-মেয়ে ও বেয়াই-বেয়াইনসহ আত্মীয়-স্বজনরা। এজন্য উপজেলার পাঁচশিরা বাজারে বসে মাছের মেলা। সেখানে প্রতিটি দোকানে সাজানো হয় বোয়াল, রুই, মৃগেল, কাতলা, চিতল, সিলভার কার্প, পাঙ্গাস, ব্রিগেট,বাঘাআইরসহ নানা ধরনের মাছ। সর্বোচ্চ ১৪ কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে।
পঞ্জিকা অনুসারে মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ। এ মাসের প্রথম তারিখে নতুন ধান কাটার পর সেটি থেকে প্রস্তত চালের প্রথমবার রান্না দিয়ে শুরু হয় নবান্ন উৎসব। প্রতিবছর অগ্রহায়ণে আমন ধান কাটার পর নবান্ন উৎসব আয়োজন করেন উপজেলার সকল কৃষক। নিজেদের জামাই-মেয়ে, বেয়াই-বেয়াইন এবং আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করেন এ নবান্ন উৎসবে। তাদের আমন্ত্রণে ওই অনুষ্ঠান পালন করতে যোগ দিতে আসেন সবাই।
এ দিন যেন হয় গ্রামীণ জনপদে উৎসবের আমেজ। কৃষকদের ঘরে ঘরে শুরু হয় নতুন চালের নবান্ন এবং চলে পিঠা-পুলি,পায়েস, ক্ষীর, খই ও মুড়ি। দিনটিতে কৃষকদের ঘরে হয় যেন এক মিলনমেলা। এ উপলক্ষে জেলার সর্ববৃহৎ মাছের মেলা বসে পাঁচশিরা বাজারে।
এ এলাকার মাছ ব্যবসায়ীরা আগের দিন থেকেই বাজারে নিজেদের আড়ৎ ঘরে জেলা-উপজেলার বিভিন্ন দীঘি, পুকুর, নদী থেকে নানা জাতের বড় বড় মাছ সংগ্রহ করেন। এ উপলক্ষে এই দিনে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষেরা উচ্চমূল্যে ওই সব মাছ ক্রয় করেন।
এবার মাছের মেলাতে বোয়াল, রুই, মৃগেল, কাতলা, চিতল, সিলভার কার্প, পাঙ্গাস, ব্রিগেট, বাঘাআইরসহ ৫ কেজি থেকে ১৪ কেজি ওজনের মাছের সমাগম হয়েছে। মেলায় মাছ বিক্রি করতে আসা ব্যবসায়ী মো.সাইফুল ও আব্দুল লতিফ বলেন, এজন্য বিভিন্ন পুকুর, দীঘি ও নদী থেকে বিভিন্ন জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়। কাতলা, রুই, মৃগেল ৭শ থেকে ৮শ টাকা কেজিতে এবং বাঘাআইর, বোয়াল ও চিতল মাছ হাজার থেকে ১২শ টাকা কেজিতে বিক্রি হয়। তবে মাঝারি আকারের মাছ ৪৫০ টাকা থেকে ৫শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ২৫০ টাকা দরে ব্রিগেট ও সিলভার কার্প বিক্রি হচ্ছে।
মেলায় মাছ কিনতে আসা মুনীশ, বোলু ও জলিল বলেন, অন্য বছরের চেয়ে এবার মাছের দাম একটু বেশী। মেয়ে-জামাইয়ের জন্য কাতলা, ব্রিগেট ও রুই মাছ কেনা হয়েছে।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

