১ বোতল হুইস্কির দাম এক কোটি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪২ ১৯ জুলাই ২০২১
কথায় বলে, ‘নতুন বোতলে পুরনো মদ’-ই নাকি জনপ্রিয় হয়। এ বারও তার ব্যতিক্রম হল না। যদিও এ ক্ষেত্রে ‘নতুন’ বোতলের বয়সই ১৫০ বছরের বেশি। সম্প্রতি এমনই এক বোতল হুইস্কি পাওয়া গেল আমেরিকার এক সময়কার নামজাদা উদ্যোগপতি জেপি মরগ্যানের পারিবারিক সংগ্রহ থেকে, যার বয়স ২৫০ বছরেরও বেশি।
আমেরিকার এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বোতলটির গায়ের লেখা থেকে জানা গিয়েছে, ১৮৬০ সালে ভিতরের পানীয়টি এই বোতলে বন্দি করা হয়। কিন্তু ভিতরের পানীয়ের বয়স কত? তা আন্দাজ করা গিয়েছে পানীয়টি পরীক্ষা করে। যে সময়ে বোতলবন্দি করা হয়েছে, তার অন্তত ১০০ বছরের পুরনো এই পানীয়। সব মিলিয়ে ভিতরের পানীয়টির বয়স ২৫০ বছরেরও বেশি।
জেপি মরগ্যানের ব্যক্তিগত সংগ্রহে থাকা তিনটি প্রাচীন বোতলের মধ্যে এটি একটি। যা পরবর্তী কালে তাঁর উত্তরাধিকারীদের মালিকানায় আসে। তেমনই এক পারিবারিক সংগ্রহ থেকে এটি খুঁজে পাওয়ার পরে অনলাইনে নিলামে তোলা হয়েছিল। সেখানেই তার দাম উঠেছে ১ লক্ষ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকার অঙ্কে হিসেব করলে প্রায় ১ কোটি। মানে, এই বোতলের পানীয় গ্লাসে ঢাললে এক এক চুমুকেই উড়ে যাবে লক্ষ টাকা!
কিন্তু প্রশ্ন একটাই। ১ কোটির এই পানীয় কি পান করা যাবে? আদৌ কি সেটি আর পানের উপযুক্ত আছে? সে বিষয়ে অবশ্য কোনও আশার আলো দেখাননি সুরা বিশেষজ্ঞরা। বলা হয়েছে, বোতলের ছিপি না খোলা হলে হুইস্কি বছর ১০ পর্যন্ত ঠিক থাকতে পারে। সেখানে এর বয়স ২৫০ বছর পেরিয়ে গিয়েছে।
পরীক্ষা করার পরে বিজ্ঞানীদের ধারণা, ১৭৭০ থেকে ১৭৯০ সালের মধ্যে এই পানীয় তৈরি করা হয়। তার পরে ১৮৬০ সালে এটিকে বোতলবন্দি করে বিক্রি করা হয়। সেই সময় যে দামে বোতলটি বিক্রি হয়েছিল, বর্তমানে তার ছ’গুণ দাম উঠল নিলামে।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

