ঢাকা, ০৩ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৮ কার্তিক ১৪৩৩
good-food
১৩৬৫

অন্যান্য জেলায় সাহরি-ইফতারের সময়সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৬ মে ২০১৯  

সারাদেশের আকাশে পবিত্র রমজান মাসের (১৪৪০ হিজরী) চাঁদ দেখা গেছে। ফলে রোজা শুরু হবে মঙ্গলবার। ইতিমধ্যে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা ও দেশের অন্য স্থানের জন্য আলাদাভাবে সূচি প্রকাশ করেছে ধর্মীয় প্রতিষ্ঠানটি। এখানে অন্যান্য জেলার জন্য সাহরি ও ইফতারের সময়সূচি দেয়া হলো।

এ সূচি অনুযায়ী প্রথম রোজায় ঢাকা ও এর পাশ্র্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোররাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।

তবে অন্যান্য জেলায় এর সঙ্গে যৌক্তিক সময় যোগ ও বিয়োগ হবে। সূচিতে সতর্কতামূলকভাবে সাহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

একইভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর