গণপরিবহন চালু ৩১ মে
আন্তঃনগর ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৫ ২৮ মে ২০২০
করোনাভাইরাসের মহামারীর কারণে দুই মাস ধরে চলা লকডাউন শিথিল হচ্ছে ক্রমেই। এ পরিস্থিতিতে আপাতত শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে গণপরিবহন চলাচল করবে সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত জানাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বৃহস্পতিবার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেছেন, “৩১ মে থেকে ১৫ জুন শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এই সময়ে আসন সংখ্যার অর্ধেক টিকেট বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে বৈঠকে কর্মকর্তারা দুই রকম মত দেন। একপক্ষের কর্মকর্তাদের বক্তব্য, স্বাস্থ্যবিধি মানতে গেলে চার ভাগের তিন ভাগ আসন খালি রাখা উচিত।
এ নিয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আর রেলের টিকিট অনলাইন ও স্টেশনের কাউন্টার- দুই মাধ্যমেই পাওয়া যাবে।
৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্দেশনা জারি করবে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।”
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে গণপরিবহন ও অফিস-আদালত বন্ধ রয়েছে। কিছু বিধি-নিষেধ শিথিলের পর যখন সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে; তখন ঈদ কাটিয়ে ৩১ মে থেকে অফিস ও গণপরিবহন চালু হতে যাচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে গণপরিবহন চলাচল করতে পারে সেজন্য শুক্রবার বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক হবে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


