আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম্যাট্রিক পাস করেছে: গুলতেকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫১ ৯ জুলাই ২০২৫
আমার বড় মেয়ে, নোভা এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে আমাদের কাউকে সঙ্গে নেয়নি। বাসায় ফিরে আসার সাথে সাথে আমি তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি আর বলি, আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম্যাট্রিক(আমাদের সময় এটাই বলা হতো) পাস করেছে! শীলার সময়েও একই কথা বললাম। বিপাশা, আমার ছোট মেয়ের রেজাল্টের দিন আমি বাসায় ছিলাম না। রেজাল্ট বের হবে শুনেই বাসায় ফিরে এলাম। কলিং বেলের শব্দ শুনে আমিই দৌড়ে গিয়ে দরজা খুললাম। সেবারও বিপাশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আর বললাম, আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম্যাট্রিক পাস করেছে!
কিছুক্ষণ পর শীলা কলেজ থেকে ফিরে আমাকে তার ঘরে নিয়ে ফিসফিস করে বললো, তুমি কি ওকে জড়িয়ে ধরে কেঁদেছো? আর কি বলেছ ওকে? আমি তো আর এগুলো মুখস্থ করে রাখিনি। যা মনে হয়েছে তাই বলেছি। শীলা বললো, বাঁচলাম! আমি বলি, কেন? তখন সে বললো, আমাদের দু’জনকেই তো তুমি কাঁদতে কাঁদতে একই কথা বলেছো। ওর ধারণা ওকে তুমি ভালোবাসো না। আর ওর রেজাল্টের পর যদি একই কথা না বলো তাহলে বিপাশার ধারণাই সত্যি হবে।
ঐ সময়ে আমরা ব্যাক্তিগত কিছু সমস্যার মধ্যে ছিলাম।এমনিতেই বাসার পরিবেশ ভালো নেই । তার ওপর আবার বিপাশার এই ধারণা! ভাগ্যিশ তিন জনের এসএসসির রেজাল্টের পর একই কথা বলেছিলাম! শুধু মাত্র মুখের কথার যদি এদিক সেদিক হয় তাহলে পরীক্ষার ফল খারাপ হলে কী করতো কে জানে! বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের এসএসসির রেজাল্ট বের হবে।
সবাই তো আর একই ভাবে পরীক্ষা দেয়নি অথবা একই রেজাল্ট হবেনা। এটা ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আমি হাত জোড় করে বলছি, আপনারা নিজেদের সন্তানদের একটু আদর ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন! তাদের একটু সময় দিন, পছন্দের কোনো খাবার রান্না করুন অথবা যেখানে নিয়ে গেলে তাদের ভালো লাগবে সেখানে নিয়ে যান! প্লিজ, বাইরের কারো সামনে তাদের কিছু বলবেন না যা তাদের মনের ভেতরে আঘাত করবে!
এই বয়সে তারা খুব অভিমানী হয়! তারা যেন ভুল করে বা বুঝে দূরে কোথাও চলে না যায়! একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে! সব মা-বাবা, ভাই-বোন এবং অভিভাবকদের বলছি ওদের একটু সময় দিন। জড়িয়ে ধরে বলুন, “বাবা, আমরা পরের বার আবার চেষ্টা করবো”!
লেখক: গুলতেকিন খান
কবি, লেখক ও নাট্যকার
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স