স্মৃতির পাতা থেকে
আম-ছাতু খাওয়ার মজা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ২৮ মে ২০২১
উপাদেয় পুষ্টিগুণে সমৃদ্ধ খাবারটির সঙ্গে যাদের সখ্যতা রয়েছে, একমাত্র তারাই জানেন রসালো আম দিয়ে ছাতু খাওয়ার মজাটা। ছাতু বলতে অবশ্যই চাল-বুট-যবের মিশ্রিত হতে হবে। স্মৃতিকাতর ব্যক্তিমাত্রই জানেন এটা কতটা রসনা তৃপ্তিদায়ক ও স্মৃতিজাগরুক।
মধুমাস জৈষ্ঠ্যের আগমনের আগে থেকেই বিশেষত বৈশাখের শেষদিকে যখন অখ্যাত গুটি গাছগুলো হতে ভুট-ভাট শব্দে আম পড়ার দৃশ্যের অবতারণা হয়, তখনই এই দিয়ে ছাতু খাওয়ার কথা ভেবে জিভে জল চলে আসে।
বিগত শতাব্দীর সাত বা আটের দশকের (১৯৭১-৯০) কৈশোর পেরোনো আমরা তখন এই ধরনের আমকে ভুটভুটি নামে অভিহিত করেছি। আবার আরেকটি আম মধুচুষকী নামে পরিচিত ছিল। আহ্ কী তার স্বাদ, মধুর মতো রস। অথচ আকারে লিচুর মতো।
এর কয়েক দিন পরই যখন গোপালভোগ, খিরশা, ল্যাংড়াসহ আরও অন্যান্য রসালো, টসটসে, সুস্বাদু আম পাকার মধ্য দিয়ে ছাতুর স্বাদটা অনন্য মাত্রায় উপনীত হতো, যার রেশ ফজলী-বোগলা গুঁঠি (খিরশার কাছাকাছি স্বাদের ও নাবী জাতের) আম আসা পর্যন্ত থাকত।
অনেকে আবার আম দিয়ে পান্তা ভাত খাওয়াকে রসনাবিলাসের অন্যতম অনুসঙ্গ মনে করতেন। আম দিয়ে এরকম অনেক খাবারই তো আমাদের রসনা তৃপ্তির সঙ্গে জড়িত।
এই আমের মৌসুমে গরমকালে যখন মর্ণিং স্কুল হতো, তখন নাস্তা বা সকালের খাবার বলতে এই আম-ছাতুকেই বোঝাত। এটা ধনী-গরীব নির্বিশেষে সবার আবশ্যিক খাবার হিসেবেই পরিচিত ছিল।
সেকালে ছোট্ট চাঁপাইনবাবগঞ্জ মহকুমা শহর থেকে বের হয়ে শহরতলী পেরুলেই পাওয়া যেত শুধুই অখণ্ড আমবাগান। আমের মৌসুমে আমাদের সহপাঠী কিংবা সমবয়সীদের নৈমিত্তিক নেশা ছিল সকাল-বিকাল আম কুড়াতে যাওয়া। একবার ভোরবেলা ঘুম থেকে উঠে, আর একবার বিকালবেলা স্কুল থেকে ফিরেই।
বাগানে গিয়ে কুড়ানো আমে ব্যাগ ভর্তি হতে খুব একটা সময় লাগত না। আর ঝড় হলে তো কথাই নেই। এক গাছের আম দিয়েই ব্যাগ-খুতি-বস্তা ভরে যেত। আবার কিছু অখ্যাত আম ছিল, যেগুলো গাছের নিচে পড়ে থেকে মাটির সঙ্গে পচে যেত। সেগুলো কেউ কুড়াতেও যেত না।
সেকালে বেশুমার ঝড়-বৃষ্টিও হতো। বৈশাখ-জৈষ্ঠ্য-আষাঢ় মাসসমুহে ঝড়-বৃষ্টিহীন দিন ছিল না বললেই চলে। বিকাল হলেই উত্তর-পশ্চিম কোণে আঁধার-কালো মেঘের ঘনঘটা দেখা যেত। এসব ঝড়-বৃষ্টিতে অনেককেই আহত বা বজ্রপাতে মারা যেতেও দেখেছি।
আমের মান সম্পর্কেও একটা সর্বগ্রহণযোগ্য পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও অভিমত রয়েছে। যেমন, মহানন্দা নদীর দুই পারের আমের মধ্যে বিস্তর ফারাক। নদীর এপারের অর্থাৎ শহরের মধ্যের গাছের ফজলী আমের স্বাদ ওপারের চেয়ে ঢের বেশী।
ওই সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের আমবাজার বলতে 'সাধুর ঘাট'-কেই বোঝাত। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সেখান থেকে আমের বাজার দাউদপুর রোড, সদরঘাট, পুরাতন বাজার পর্যন্ত বিস্তৃত হয়ে যেত।
তখনকার সময় মণ বা কেজি দরে নয়, আম বিক্রি হতো শতক হিসেবে। লিচু বিক্রি হতো হাজার হিসেবে। এখনকার মতো প্লাস্টিকের ক্যারেটে নয়, আম চালান হতো বাঁশ বা নলখাগড়ার ঝুড়িতে।
এসব স্মৃতিকথন এখনকার প্রজন্মের কাছে অতিকথন। এমনকি অবিশ্বাস্য ঠেকতে পারে। তবে সেকালের কৈশোর পেরোনো সবাইকে নিশ্চিতভাবেই কৈশোরক স্মৃতিতে আচ্ছন্ন করবে, তাতে কোনো সন্দেহ নেই।
লেখক: আবুল বাশার বাদল
ফ্রিল্যান্স সাংবাদিক
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
- একদিন না খেয়ে থাকলে শরীরে যা ঘটে
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- আমিরের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন
- শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ ১৫ শিক্ষার্থীর
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- এলপিজির দাম কমলো
- প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুললো
- স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন
- ‘ব্লাড সুগার’ হয়েছে নাকি ডায়াবেটিস? বুঝবেন যেভাবে
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- ‘ব্লাড সুগার’ হয়েছে নাকি ডায়াবেটিস? বুঝবেন যেভাবে
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- আমরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

