জুলাই সনদ বাস্তবায়নে কোনও ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ৪ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানাই আমরা। শুক্রবার (৪ জুলাই) সন্ধায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান থেকে এনসিপি'র নেতা-কর্মীদের নিয়ে পদযাত্রা শেষে দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠে আয়োজিত এনসিপির পদযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দিনাজপুর একটি ঐতিহাসিক ও বৃহৎ পুরাতন জেলা। এই জেলার রাস্তাঘাট বিগত সময়ে দু'টি দলের রোষানলে পড়ে এখন পর্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। যা দেখে আমি খুব বিব্রত হয়েছি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকার গঠনে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় দিনাজপুরের উন্নয়ন সফল করা হবে।
তিনি বলেন, দিনাজপুর খাদ্য শস্য ভান্ডার, এই জেলার খাদ্য শস্য দিয়ে সারা দেশের চাহিদা পুরণ হয়ে থাকে। অথচ এখানকার মানুষ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আসছে। এই বিষয়টিকে আর কখনো হতে দেয়া যাবে না।দিনাজপুর থেকে সব ধরনের আন্দোলনের সূত্রপাত হয়েছে। ২৪-এর আন্দোলন এই জেলার মানুষের বিশাল ভূমিকা রয়েছে। এই জেলা থেকে ৯ জন শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। দিনাজপুরের মানুষকে জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করার আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা উন্নয়ন বলতে শুধু ঢাকার উন্নয়ন বুঝি না। আমরা মনে করি,দিনাজপুরের মতো পুরাতন ও বৃহৎ জেলাগুলোকে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় একই কাতারে রাখতে পারলে সেটাই হবে উন্নয়ন। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোন কাজ করা যাবে না, উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন করতে হবে।
নাহিদ ইসলাম বলেন,আমরা বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি। দিনাজপুর কৃষকদের জেলা, দেশে কৃষক নিপীড়ন রয়েছে। আমরা সেই দেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো গণনিপীড়ন থাকবে না।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কিন্তু চিকিৎসা সেবা হয় না, এখানে ৪৮ ভাগ জনসাধারণ চিকিৎসা সেবায় বঞ্চিত হচ্ছে। হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই, জনবল নেই, এই বিষয় থেকে দিনাজপুর মানুষকে আর বঞ্চিত হতে দেয়া যাবে না। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দে দিনাজপুরকে উপেক্ষা করা হয়। তিনি দিনাজপুরের এসব সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অন্ধকারে রয়েছে। তাই আমরা দেশের সব জেলায় যাব, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো। শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু হওয়া এই পদযাত্রায় এনসিপির প্রায় সব কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা পিছপা হবো না।
সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, এনসিপি চিকিৎসক সংগঠনের মুখ্য সংগঠক ডাক্তার আব্দুল আহাদ, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





