নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ: যা যা করা যাবে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৯ ৩০ জুন ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর খসড়া চূড়ান্ত করে সোমবার (৩০ জুন) নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধিমালার খসড়ায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় অপচনশীল দ্রব্য যেমন- রেক্সিন, পলিথিন, প্লাস্টিকসহ পরিবেশের জন্য ক্ষতিকর কোন উপাদানে তৈরি কোন নির্বাচনি প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে না।
অন্যদিকে, আগামী নির্বাচনে প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনি প্রচার প্রচারণা চালাতে পারবে না। তবে প্রার্থী বা তার এজেন্টের অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডি, সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। ইসি এই বিধিমালার খসড়া চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ইসির সচিবের ই-মেইলে আগামী ১০ জুলাইয়ের মধ্যে মতামত প্রেরণের অনুরোধ করা হয়েছে।
আচরণ বিধির খসড়ায় লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। কোন প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনী এলাকায় দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোন দণ্ডায়মান বস্তুতে কোন প্রকার, লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন সাঁটাতে পারবেন না। বাস, ট্রাক, ট্রেন, স্টিমার, লঞ্চ, রিকশা কিংবা অন্য কোনো প্রকার যানবাহনেও লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন লাগানো যাবে না। তবে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ কোন উপাদানে তৈরি লিফলেট, ব্যানার বা হ্যান্ডবিল ঝুলাতে বা টাঙ্গাতে পারবে। প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবেন। তবে ৩টির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবে না।
আচরণ বিধির খসড়ায় আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক ১০ (দশ) ফুট বাই ৪ (চার) ফুট হতে হবে। লিফলেট আয়তন অনধিক এ-৪ সাইজ আকারে হবে। ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুনে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোন ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। এতে আরো বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে সেক্ষেত্রে তিনি কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবি দিয়ে ব্যানার, লিফলেট ও ফেস্টুন ছাপাতে পারবেন।
গত ১৯ জুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সভা শেষে একই দিন (১৯ জুন) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, আচরণবিধির কয়েকটি বিষয় রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন ও ঐকমত্য কমিশনের সুপারিশের সঙ্গে সম্পৃক্ত। সেজন্য এই বিধিমালার খসড়া শর্তসাপেক্ষে অনুমোদন দিয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
গতকাল রোববার ইসি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে। খসড়া বিধিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, নির্বাচন কমিশন রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার, ১৯৭২ (পি. ও নং ১৫৫ অফ ১৯৭২) এর আর্টিকেল ৯১বি এর আলোকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকদের সুচিন্তিত মতামত চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইল ([email protected]) ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?


