ঢাকা, ২৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
২২৭

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রিমান্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৪ ৩ জুলাই ২০২৫  

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

 

এর আগে বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র জানায়, এদিন তাকে বিস্ফোরক আইনে মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের জোগানদাতা ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। তার আশ্রয়-প্রশয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর গুলি চালায়। আসামির পক্ষে জামিন আবেদন করেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর