এক ইনিংসেই গিলের ৫ রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২২ ৩ জুলাই ২০২৫
ইংল্যান্ডে চলতি সফরের প্রথম টেস্টে হ্যাডিংলিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শুভমান গিলের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির (১৪৭) নজির গড়েন গিল। বুধবার (২ জুলাই) এজবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন গিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর ফের ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এদিন ২২২ রান করার মধ্য দিয়ে গিল ছাড়িয়ে যান ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়কে। দ্বিতীয় দিনের চা পান বিরতির পর খেলতে নেমে আউট হন শুভমান গিল।
এর আগে ৩৮৭ বল মোকাবেলা করে ৩০টি চার আর ৩টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৯ রানের ঝলমলে ইনিংস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচশ ছাড়িয়ে ছয়শত রানের কাছাকাছি চলে যায় ভারত। ইংল্যান্ডের মাঠে ডাবল সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে ৫টি রেকর্ড গড়েন গিল।
১. ‘টাইগার’ পতৌদির পর সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান
শুভমান গিল এই দুর্দান্ত ইনিংসটি খেলেছেন ২৫ বছর ২৯৮ দিন বয়সে। এই বয়সে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়কের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। তার চেয়ে কম বয়সে এই কৃতিত্ব শুধু মনসুর আলি খান পতৌদি করেছিলেন। ‘টাইগার’ পতৌদি ২৩ বছর ৩৯ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধেই ডাবল সেঞ্চুরি করেছিলেন।
২. ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় অধিনায়ক
শুভমান গিল ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। তার আগে বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি এই কাজ ৭ বার করেছেন, আর বাকিরা একবার করে।
৩. বিদেশে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক
গিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক। তার আগে এশিয়ান অধিনায়কদের মধ্যে এই দেশগুলোতে সর্বোচ্চ স্কোর ছিল তিলকরত্নে দিলশানের। তিনি ২০০১ সালে লর্ডসে ১৯৩ রান করেছিলেন।
৪. ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই ডাবল
শুভমান গিল ভারতের চতুর্থ ব্যাটসম্যান, যিনি ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করেছেন। তার আগে এই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মা।
৫. ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস
শুভমান গিল এখন ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। এর আগে এই রেকর্ড ছিল সুনীল গাভাস্কারের। ১৯৭৯ সালে ওভালে ২২১ রানের ইনিংস খেলেছিলেন গাভাস্কার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















