সীমান্তে হত্যা বন্ধ না হলে লংমার্চ: চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ৬ জুলাই ২০২৫
সীমান্ত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা মারা হয়, গ্রেনেড মারা হয়। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে ‘দাদা’দের। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি সীমান্তে আর কোনো পাঁয়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমাদের ভাইদের ওপর হত্যাচেষ্টা চালানো হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করব।
রোববার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ গড়তে এসসিপির জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন ছিল এদিন।
দুপুরে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তিমোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে এসে পথসভায় মিলিত হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই পথযাত্রার পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় এনসিপির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলাউল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুজন শহীদ রয়েছেন। তারা গণঅভ্যুত্থানের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। দেশকে মুক্ত করতে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা সেই শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করি। শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য, নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, আমি শুনেছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ অনেক বৈষম্যের শিকার হয়েছে। আমের রাজধানী হলেও আমকে শিল্প পর্যায়ে নিতে বা রপ্তানি করতে কোনো সরকারই উদ্যোগ নেয়নি। আমি শুনেছি চাঁপাইনবাবগঞ্জবাসী ঢাকা থেকে সরাসরি ট্রেনের জন্য আন্দোলন করছে। সরকার দ্রুত সময়ের মধ্যে যেন এই দাবি পূরণ করে সেই দাবি জানাচ্ছি। রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চেয়েছি। এগুলো চাঁপাইনবাবগঞ্জবাসীরও দাবি।
পথসভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারে বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এতটা সাহসী মানুষ, কাস্তে নিয়ে ভারতীয় বিএসএফকে তাড়া করে খেদিয়ে দিয়েছেন। ‘দিল্লি না ঢাকা’ এই স্লোগানটা চাঁপাইনবাবগঞ্জের মানুষ সবচেয়ে বেশি ধারণ করে। তাই শেখ হাসিনা টুপ করে ঢুকে যেতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাকে ধরে আমগাছে বেঁধে ফেলবে।
এনসিপির সদস্য সচিব বলেন, নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর বৈষম্য দেখতে চাই না। আর পুরনো সিস্টেমে চলবে না, বাংলাদেশকে নতুন কাঠামোতে পরিচালনার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয়, মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পথসভা শেষে শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজশাহীর উদ্দেশে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়ি বহর।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ



