বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫২ ৮ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এরই মধ্যে মাঠে গড়িয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মাঠের বাইরের নাটকীয়তা যেন থামছেই না।
নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অসম্মতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ লাহোর সফর ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে অনেকটা গোপনেই লাহোর পাড়ি দিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রবিবার সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসি প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
যদিও সভাপতির এই সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি খোদ বোর্ডের ভেতরেই। এ নিয়ে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ রবিবার সাংবাদিকদের জানান, “সভাপতি আমাকে রাতে ফোন করেছিলেন। কিন্তু আমি ঘুমানোর কারণে ধরতে পারিনি। সকালে শুনেছি তিনি আইসিসির কোনো একটি মিটিংয়ে অংশ নিতে পাকিস্তান গেছেন।”
বাংলাদেশের বিশ্বকাপে না থাকা নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘অবিচার’ বলে আখ্যা দিয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়, তারা ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচটিও বয়কটের ঘোষণা দিয়েছে তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেই তাদের এই কঠোর সিদ্ধান্ত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামকে একসঙ্গে দেখা গেছে। এই ছবি নিয়ে ফারুক আহমেদ কিছুটা বিরক্তি প্রকাশ করে দাবি করেছেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হতে পারে।
ফারুক বলেন, “ছবিতে আমার আঙুলটা খেয়াল করলে দেখবেন ওটা ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম মাঠের সুযোগ-সুবিধা দেখতে, সেই আলোচনা হতে পারে। কিন্তু বিভ্রান্তি ছড়ায় এমন ছবি বা প্রাইভেসি নষ্ট হয় এমন কিছু করা উচিত নয়।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















