৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৪ ৮ ফেব্রুয়ারি ২০২৬
কোভিড-১৯ মহামারির পর থেকে খাবার ও পুষ্টি নিয়ে অনলাইনে তথ্যের স্রোত যেন থামছেই না। একেকজন ইনফ্লুয়েন্সার একেক কথা বলছেন, আর আমরা যাচাই না করেই অনেক সময় রান্নাঘরের তাক খালি করে ফেলছি। এভাবেই জন্ম নেয় ভুল ধারণা, যা প্রজন্ম থেকে প্রজন্মে সত্যি বলে চালু থাকে।
ভারতীয় রান্নার বিজ্ঞান নিয়ে লেখা বই ‘মাসালা ল্যাব’ এর লেখক ক্রিশ অশোক সম্প্রতি খাবার ও পুষ্টি নিয়ে বহুল প্রচলিত পাঁচটি মিথ ভেঙে দিয়েছেন।
তার ভাষায়, “এই ভুল ধারণাগুলো আংশিক সত্য তুলে ধরে এবং আমাদের প্রেক্ষাপটের বাইরে গিয়ে বিচার করতে প্রলুব্ধ করে।”
মিথ ১: কফি শরীরকে পানিশূন্য করে
ক্যাফেইন হালকা ডায়ুরেটিক—এটি প্রস্রাবের পরিমাণ বাড়াতে পারে। কিন্তু আমরা তো কফি খাই পানির সঙ্গেই। ব্ল্যাক কফি প্রায় ৯৯% পানি, দুধ কফিও ৯০% পানি। ফলে কফি পানিশূন্য করে না, বরং শরীরকে জলীয় রাখতেই সাহায্য করে।
মিথ ২: ডিমের কুসুম রক্তনালী বন্ধ করে দেয়
অনেকে ভাবেন, ডিমের কুসুমে কোলেস্টেরল আছে, তাই রক্তেও কোলেস্টেরল বাড়াবে। বাস্তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে খাদ্য থেকে পাওয়া কোলেস্টেরল সরাসরি রক্তের কোলেস্টেরল বাড়ায় না। আমাদের যকৃত নিজেই কোলেস্টেরল তৈরি করে এবং খাদ্য অনুযায়ী তা নিয়ন্ত্রণ করে। ডিম সস্তা, সহজলভ্য এবং পূর্ণাঙ্গ প্রোটিনের অন্যতম উৎস।
অনেকে ভাবেন, ডিমের কুসুমে কোলেস্টেরল আছে, তাই রক্তেও কোলেস্টেরল বাড়াবে।
মিথ ৩: ডালই পূর্ণ প্রোটিন
ডাল খুবই পুষ্টিকর, বিশেষ করে রেজিস্ট্যান্ট স্টার্চের জন্য। কিন্তু ১০০ গ্রাম রান্না করা ডালে প্রোটিন থাকে মাত্র ৬–৯ গ্রাম, যেখানে মুরগি, ডিম বা পনিরে থাকে ২৫ গ্রাম বা তার বেশি। ডালকে ভাত বা রুটির সঙ্গে খেলে পূর্ণ প্রোটিন পাওয়া যায়, কিন্তু ডাল একা যথেষ্ট নয়।
মিথ ৪: বাজারের ডিম থেকে বাচ্চা ফুটতে পারে
বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া ডিম নিষিক্ত নয়। তাই বাজারের ডিম যতই আগলে রাখুন, তা থেকে কখনো বাচ্চা ফুটবে না।
মিথ ৫: এমএসজি ক্ষতিকর
১৯৬৮ সালের একটি চিঠি থেকে এই ধারণার সূত্রপাত, বৈজ্ঞানিক প্রমাণ থেকে নয়। এমএসজি মূলত গ্লুটামেট ও সোডিয়ামের সমন্বয়। টমেটো, চিজ এমনকি আমাদের শরীরেও প্রাকৃতিকভাবে গ্লুটামেট আছে। পরিমিত মাত্রায় এমএসজি নিরাপদ।
বাজারের ডিম থেকে কখনো বাচ্চা ফুটবে না।
শেষ কথা, খাবার নিয়ে অযথা ভয় না পেয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের। আমাদের শরীর লাখো বছরের বিবর্তনের ফল—একটা ডিম, একটু এমএসজি আর এক কাপ কফি সে সামলাতে পারে।
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- যেসব কারণে লিফটে আয়না থাকে









