ফুলকপি, বাঁধাকপি, আর ব্রোকলি কি একই?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১২ ২২ জানুয়ারি ২০২৬
অনেকেই হয়তো জানেন না ফুলকপি, ব্রোকলি আর বাঁধাকপি আসলে একই গাছের ভিন্ন রূপ। রান্নাঘরে এরা আলাদা সবজি হিসেবে পরিচিত হলেও উদ্ভিদবিদ্যার চোখে এরা সবাই এক প্রজাতির সন্তান। যে প্রজাতির নাম ব্রাসিকা ওলেরেসিয়া। এই একই পরিবারের সদস্য কেল, ব্রাসেলস স্প্রাউটসসহ আরও কিছু জনপ্রিয় শাকসবজি।
এক গাছ, নানা রূপ
বাসিকা ওলেরেসিয়ার বন্য পূর্বপুরুষ জন্মেছিল ইউরোপের আটলান্টিক উপকূল ও পূর্ব ভূমধ্যসাগরের পাথুরে এলাকায়। লবণাক্ত বাতাস সহ্য করতে পারা এই গাছটি ছিল শক্তপোক্ত, তবে আজকের মতো আকর্ষণীয় নয়। শত শত বছর ধরে কৃষকেরা বেছে বেছে বীজ সংরক্ষণ করেছেন। কখনও বড় পাতা, কখনও মোটা কাণ্ড, কখনও ঘন কুঁড়ির জন্য। প্রজন্মের পর প্রজন্ম এই নির্বাচনের ফলেই এক গাছ থেকে জন্ম নিয়েছে নানা সবজি।
রান্নাঘরে এরা আলাদা সবজি হিসেবে পরিচিত।
ইতিহাসের পথে
প্রাচীন গ্রিক ও মিশরীয়রা এই গাছের পাতা খেতেন বলে ইতিহাসে উল্লেখ আছে। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের দিকে ইতালি ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে পরিকল্পিতভাবে এর চাষ শুরু হয়। কোথাও পাতার আধিক্য চাওয়া হয়েছে, কোথাও বাজারে বহনযোগ্য শক্ত মাথা। মধ্যযুগে ইউরোপে কেল ছিল খুব পরিচিত। আর ইতালিতে ধীরে ধীরে বিকশিত হয় ব্রোকলি ও পরে ফুলকপি—যেখানে ফুলের কুঁড়িই প্রধান খাবার।
ফুলকপি, ব্রোকলি ও বাঁধাকপির পার্থক্য
ফুলকপি ও ব্রোকলি দুটিই আসলে অপরিণত ফুলের কুঁড়ি। ফুলকপিতে কুঁড়িগুলো ঘন হয়ে সাদা মাথা তৈরি করে, আর ব্রোকলিতে লম্বা ডাঁটার ওপর আলাদা আলাদা সবুজ কুঁড়ি থাকে। বাঁধাকপির ক্ষেত্রে পাতাই মুখ্য—পাতা ভেতরের দিকে মুড়ে শক্ত গোল মাথা বানায়। সামান্য এই গঠনগত পার্থক্যই রান্নায় বড় ফারাক তৈরি করে।
চাষের পরিবেশ
এই পরিবারের সবজিগুলো সাধারণত শীতল বা নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে, হালকা ঠান্ডা সহ্য করতে পারে। উর্বর, পানি নিষ্কাশন ভালো মাটি ও নিয়মিত সেচে এরা ভালো জন্মায়।
ফুলকপির পুষ্টিগুণ
ফুলকপি কম ক্যালোরির হলেও ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসে সমৃদ্ধ। এর আঁশ অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক। এতে থাকা গ্লুকোসিনোলেট ও পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ, আর ট্রিপটোফ্যান মেজাজ ও ঘুমের সঙ্গে সম্পর্কিত হরমোন তৈরিতে ভূমিকা রাখে।
কাঁচা সালাদ থেকে শুরু করে ভাজি, স্যুপ কিংবা ভেগান বার্গার—ফুলকপি সবখানেই মানিয়ে যায়।
রান্নাঘরে ব্যবহার
কাঁচা সালাদ থেকে শুরু করে ভাজি, স্যুপ, ভাতের বিকল্প “ফুলকপি রাইস” কিংবা ভেগান বার্গার—ফুলকপি সবখানেই মানিয়ে যায়। ব্রোকলি ও বাঁধাকপির সঙ্গে মিলিয়ে রান্না করলে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে।
সব মিলিয়ে, ফুলকপি–ব্রোকলি–বাঁধাকপি আলাদা তিন সবজি নয়; বরং মানুষের রুচি ও কৃষিবুদ্ধিতে গড়ে ওঠা এক গাছের তিন মুখ। এই পরিবারের প্রতিটি অংশই আমাদের খাবারের টেবিলে আলাদা মূল্য যোগ করে।
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’





