নুর ও রাশেদের নামে মামলা: যে বিবৃতি দিলো গণঅধিকার পরিষদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৮ ৪ জুলাই ২০২৫
বরিশালে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা-মামলা- বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক।
এতে বলা হয়, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এই মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচারক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থান অবমাননার সামিল।
মামলাটিকে একটি ষড়যন্ত্র উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলা শুধু নুরুল হক নুর, রাশেদ খান ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা নয়; বরং জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক আওয়ামী ফ্যাসিবাদের ভয়ংকর প্রর্ত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ।
এতে মামলা প্রত্যাহারসহ বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নুর, রাশেদ খানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা গ্রহণের নির্দেশদাতা বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।
এর আগে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নুর ও রাশেদসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতয়ালী মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। মামলায় নুরকে করা হয়েছে প্রধান আসামি। এছাড়া রাশেদ, বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৭০-৮০ জন।
মামলার ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ জানানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে। ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির মামলা-সংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন, তাহলে যথাসময়ে আমরা তা হাতে পাবো।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





