প্রবাসে পোস্টাল ব্যালটে ভোট শুরু হলো কীভাবে, ইসিকে প্রশ্ন বিএনপির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৬ ১৫ জানুয়ারি ২০২৬
প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ভোটারের বাইরে অন্যদের হাতে গেল, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি।
বিভিন্ন দেশে বিভিন্ন বাসায় কয়েকশ পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, একজনের ব্যালট আরেকজন গ্রহণ করছেন এবং আগেই ভোট শুরু হয়ে গেছে, এমন অভিযোগ এনেছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে এ অভিযোগ করে বিএনপি।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসলাম জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ দলের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
কী ধরনের অনিয়ম হচ্ছে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে একেকটি বাসায় দুই শতাধিক ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও এগুলো জব্দ হচ্ছে, কোথাও আগেই ভোটগ্রহণ শুরু হওয়ার অভিযোগ উঠছে। এমনকি একজনের নাম ব্যবহার করে অন্য ব্যক্তি ব্যালট গ্রহণ করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।”
এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সুবিধা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা বলেন, “বিদেশে পাঠানো ব্যালট কীভাবে পাঠানো হয়েছে, ভোটাররা কীভাবে ভোট দেবেন, ব্যালট স্ক্যানের প্রক্রিয়া কী—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একই স্থানে এত সংখ্যক ব্যালট কীভাবে পাওয়া গেল, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও ব্যাখ্যা থাকা উচিত।”
আরও পড়ুন: ধানের শীষ বিতর্কে ইসি বলছে, ‘ধারাবাহিকতা মানা হয়েছে’
তিনি বলেন, “প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। বিদেশে থাকা বাংলাদেশিদের কাছে যেভাবে ব্যালট পাঠানো হয়েছে এবং সেই ব্যালট তৈরি, প্রেরণ ও যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা কীভাবে কাজ করেছেন—তা নিয়ে প্রশ্ন রয়েছে।”
নির্বাচন কমিশন এ বিষয়ে কী বলেছেন- এই প্রশ্নে সালাহউদ্দিন বলেন, “আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি। এখন কমিশন কী সিদ্ধান্ত নেবে, সেটাই গুরুত্বপূর্ণ।”
সালাহউদ্দিন বলেন, “প্রতিটি নির্বাচনি এলাকায় সাধারণ ব্যালট, যেমন প্রার্থীভিত্তিক নাম ও প্রতীকসহ থাকে, সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা উচিত।”
এতে বিভ্রান্তির সুযোগ কমবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যান্য রাজনৈতিক দলের প্রচারণা নিয়েও অভিযোগ করেন সালাহউদ্দিন। তার দাবি, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিচ্ছেন। এগুলো ভিডিওসহ প্রকাশ পাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বহু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”
বৈঠকে আলোচনার কিছু বিষয় প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, “আপিল শুনানিতে থাকা বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলে তা বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ হয়ে যাবে।”
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





