বিএনপিতে যোগ দিলেন আ`লীগের দুই শতাধিক নেতাকর্মী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২২ ১৬ জানুয়ারি ২০২৬
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় সদর উপজেলা বিএনপি নেতারা যোগদান করা নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
যোগদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় আওয়ামী লীগের শাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন বক্তব্যে বলেন, “যারা যোগদান করেছেন তাদের এই যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন।”
বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ কুড়ালী ও ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ বেপারী।
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী, সদস্য ছলেমান ভুট্টো, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু বেপারী, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৩নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুনসুর মোল্লাসহ দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





