কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৯ ২ জুলাই ২০২৫
ঋতুভেদে পাওয়া যায় বিভিন্ন সবজি। চিচিঙ্গা ও ঝিঙা অত্যন্ত উপকারী ও সহজলভ্য সবজি। অনেকেই এ সবজিগুলো পছন্দ করেন না। কিন্তু এগুলোর রয়েছে নানা পুষ্টি উপাদান।
চিচিঙ্গার পুষ্টিগুণ
গরমে সবজি হিসেবে চিচিঙ্গা বেশ পরিচিত। সহজলভ্য এই সবুজ রঙের সবজিটির পুষ্টিগুণেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুষ্টির দিকে বিবেচনা করলে প্রতি ১০০ গ্রাম চিচিঙ্গায় ১৭ কিলোক্যালরি হওয়ায় ওজন বাড়ানো এবং অন্য যেকোনো ক্যালরি সংক্রান্ত বিষয়ে এটি খুব একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না। চিচিঙ্গায় প্রায় ৯৫ শতাংশ পানি রয়েছে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার বা আঁশযুক্ত চিচিঙ্গাকে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ সবজি হিসেবে ধরা যায়।
চিচিঙ্গার উপকারিতা
চোখের ও ত্বকের যত্নে অনেক সময় বিভিন্ন ধরনের সবজি বা ফল কোনটি খাবেন, সেটি অনেকে বুঝে উঠতে পারেন না। চিচিঙ্গা ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চোখ ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য চিচিঙ্গা অত্যন্ত উপযোগী একটি সবজি, চিচিঙ্গা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। কিডনি রোগীরা অনেক সময় পটাশিয়ামযুক্ত সবজির বিষয়টি মাথায় রেখে খাদ্যতালিকা থেকে অনেক সবজি বাদ দেন। সে ক্ষেত্রে তারা দানা ফেলে দিয়ে চিচিঙ্গা খাদ্যতালিকায় রাখতে পারেন। চিচিঙ্গা ওজন কমাতে সহায়তা করে।
ঝিঙার পুষ্টিগুণ
ঝিঙা গরমকালে ভালো পরিমাণেই পাওয়া যায়। গাঢ় সবুজ রঙের ঝিঙা লিভারের জন্য বেশ উপকারী ভূমিকা রাখে। ঝিঙাতে ফাইবার বা আঁশ যথেষ্ট পরিমাণ থাকায় এটি কোষ্টকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে। এছাড়া যাদের পাইলসের কোনো সমস্যা রয়েছে তাদের খাদ্যতালিকায় ঝিঙা রাখা যেতে পারে। প্রতি ১০০ গ্রাম ঝিঙা থেকে ২০ কিলোক্যালরি পাওয়া যায়। ঝিঙা পানিযুক্ত সবজি। এতে ৯৪ থেকে ৯৫ শতাংশ পানি রয়েছে। ঝিঙাতে ফাইভার বা আঁশ, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ।
ঝিঙার উপকারিতা
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা অনুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস অতি দ্রুত আক্রমণ করতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ঝিঙা খুবই উপকারী। কারণ ঝিঙা ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে খাদ্যতালিকায় ঝিঙা রাখা যেতে পারে। এ ছাড়া অনেক সময় শরীর ডিটক্সিফাই বা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করার প্রয়োজন হয়। শরীরে টক্সিন জমে গেলে ঝিঙা রক্তে টক্সিনের মাত্রা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো






