এবার এমি জিতলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৪ ১৫ সেপ্টেম্বর ২০২৬
৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক ধারাবাহিক বিভাগে সেরা হওয়ার পাশাপাশি অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে ধারাবাহিকটি।
‘উইডোজ বে’র হয়ে সেরা হাস্যরসাত্মক ধারাবাহিকের পুরস্কার জেতার পাশাপাশি প্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রিস। সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিক বিভাগেও ‘দ্য বিস্ট ইন মি’র জন্য প্রধান অভিনেতার পুরস্কার জিতে একই আসরে দুই বিভাগে পুরস্কার জয়ের ইতিহাস গড়েছেন তিনি।

এদিকে এইচবিওর চিকিৎসাবিষয়ক নাট্যধারাবাহিক ‘দ্য পিট’ পেয়েছে সাতটি পুরস্কার। সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পাওয়া ধারাবাহিকটিই নাট্যধারাবাহিক বিভাগে সেরা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়াইলি।
সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিক বিভাগে সাতটি পুরস্কার জিতে ‘ডিটিএফ সেন্ট লুইস’ও দারুণ সাফল্য পেয়েছে। এ ধারাবাহিকের জন্য পার্শ্ব অভিনেতা ডেভিড হারবার ও পার্শ্ব অভিনেত্রী লিন্ডা কার্ডেলিনিও পুরস্কার পেয়েছেন।
এবারের এমি অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’খ্যাত মারিসকা হারগিটে। অনুষ্ঠানজুড়ে ছিল রসিকতা, সংগীত পরিবেশনা এবং দ্রুত পোশাক পরিবর্তনের আয়োজন। এমনকি টেলর সুইফটকেও একটি ‘এসভিইউ’ ঘরানার মজার পরিবেশনায় দেখা গেছে।

৭৮তম এমি অ্যাওয়ার্ডসের পূর্ণ বিজয়ী তালিকা-
ধারাবাহিক নাটক
‘দ্য পিট’ - এইচবিও ম্যাক্স
হাস্যরসাত্মক ধারাবাহিক
‘উইডোজ বে’ - অ্যাপল টিভি
সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিক
‘ডিটিএফ সেন্ট লুইস’ - এইচবিও ম্যাক্স
বাস্তব প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
‘দ্য ট্রেইটর্স’ - পিকক
সেরা বৈচিত্র্যধর্মী অনুষ্ঠান
‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ - সিবিএস
ধারাবাহিক নাটকে সেরা প্রধান অভিনেতা
নোয়া ওয়াইলি - ‘দ্য পিট’
ধারাবাহিক নাটকে সেরা প্রধান অভিনেত্রী
রিয়া সিহর্ন - ‘প্লুরিবাস’
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা
ম্যাথিউ রিস - ‘উইডোজ বে’
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী
জিন স্মার্ট - ‘হ্যাকস’
সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী
স্যালি ফিল্ড - ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’
সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা
ম্যাথিউ রিস - ‘দ্য বিস্ট ইন মি’
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা
স্টিফেন রুট - ‘উইডোজ বে’
ধারাবাহিক নাটকে সেরা পার্শ্ব অভিনেতা
টম পেলফ্রি - ‘টাস্ক’
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী
কেট ও’ফ্লিন - ‘উইডোজ বে’
ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যালিসন জ্যানি - ‘দ্য ডিপ্লোম্যাট’
হাস্যরসাত্মক ধারাবাহিকের সেরা পরিচালক
হিরো মুরাই - ‘উইডোজ বে’
নাট্যধারাবাহিকের সেরা পরিচালক
সাউল মেটজস্টেইন - ‘স্লো হর্সেস’
হাস্যরসাত্মক ধারাবাহিকের সেরা চিত্রনাট্য
কেটি ডিপোল্ড - ‘উইডোজ বে’
নাট্যধারাবাহিকের সেরা চিত্রনাট্য
ভিন্স গিলিগান - ‘প্লুরিবাস’
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
















