করোনাকালে ঠাণ্ডা কাশিতে করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২২ ১০ জুন ২০২১
করোনা আতঙ্কে আজ আমরা আতঙ্কিত। রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না , শরীর খারাপ লাগলেই তা করোনা ভাইরাস জনিত রোগ নয়।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, করোনা রোগীদের প্রধান লক্ষণ ঠান্ডা, কাশি, জ্বর, শরীর ব্যাথা, খাওয়ার অরুচি। এই প্রতিটি সমস্যাই এতটাই পরিচিত যে অনেক সময় আমরা আগে গুরুত্বই দিতাম না। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগ দেখা দেয়ার পর এই লক্ষণগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।
অবশ্যই দেখার পেছনে অনেক যুক্তি আছে। তাই বলে ঠান্ডা কাশি জ্বর হলেই যদি আমরা ধরে নেই যে আমাদের করোনা ভাইরাস জনিত রোগ হয়েছে, তা কিন্তু মোটেই ঠিক নয়।
সাধারণ ঠান্ডা কাশি আমাদের দেশে প্রতি বছরই হয়ে থাকে। আমরা কিন্তু এর জন্য বেশির ভাগ সময়েই চিকিৎসকের নিকট যাই না। এমনিতেই ভালো হয়ে যায়। এইবার করোনা ভাইরাসের সংক্রমণ থাকায় এই ধরনের রোগীদের সংখ্যাও প্রতিবারের থেকে বেশি।
অন্য অনেক কারণে ঠান্ডা-কাশি- গলা ব্যাথা হতে পারে। তার মধ্যে সাধারণ ইনফ্লুয়েঞ্জা অন্যতম। অপরদিকে অনেকেরই কোল্ড এবং ডাস্ট এনার্জি থাকে।
অর্থাৎ সামান্য গরম-শীতে এবং ধুলো বালিতে অনেকের ঠান্ডা কাশি শুরু হয়ে যায়। সাধারণত ঋতু পরিবর্তনের সময় এ ধরণের সমস্যা বেশি হয়ে থাকে। আবার জ্বর হলো অনেক রোগেরই সাধারণ লক্ষ্মণ।
আমাদের দেশে ভাইরাল ফিভার, টাইফয়েড জ্বর, ডেংগু জ্বর ইত্যাদি আমরা বেশি পেয়ে থাকি। যেহেতু এখন করোনা মহামারি চলছে তাই আমরা এই ধরনের লক্ষণ থাকলে করোনা পরীক্ষা করাচ্ছি। পরবর্তী চিকিৎসা নির্ভর করছে ঠান্ডা কাশি জ্বরের কারণের উপর।
করোনারকালীন এই অসুস্থ পৃথিবীতে প্রতিনিয়ত আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়ছি৷ অজস্র স্বজনদের হারিয়ে নির্বাক হয়ে পড়ছি নিজের অনুভূতির জগতে। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা শোনাচ্ছেন আশার কথা- তাদের মতে, এই সময়ে কাশি বা জ্বর হলেই বিচলিত না হয়ে চিকিৎসকদের নির্দেশনা মেনে চললে সহজেই মুক্তি মিলতে পারে এই ভয়ানক থাবা থেকে।
এ অবস্থায় আমাদের করণীয় কী সে বিষয়ে একুশে টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কনসালটেন্ট এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ রাজীব কুমার সাহা। তথ্য সংগ্রহে ছিলেন- ওয়াহিদ তাওসিফ (মুছা)।
করোনাকালে ঠান্ডা কাশি হলে আমাদের কী করণীয় সে বিষয়ে ডা. রাজীব কুমার সাহা জানান-
• আতংকিত না হওয়া। অযথা আতংক বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
• গারগল করার পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবার অথবা বাজারে পাওয়া যায় এমন ওষুধ গ্রহন করতে পারেন৷ এক্ষেত্রে সিভিট, এসকোবেক্স,ভাসকো ইত্যাদি গ্রহন করা যায়৷ তবে লেবু বা প্রাকৃতিক ভাবে প্রাপ্ত ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ শ্রেয়৷
• ঠান্ডা, কাশি, জ্বরের রোগীদের পরিবার এবং কর্মস্থলের সবার থেকে আলাদা করতে হবে।
• করোনা পরীক্ষা করে ফেলতে হবে। রিপোর্ট পজিটিভ আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে৷
• করোনা পরীক্ষার সাথে সাথে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা করে দেখতে হবে।
• করোনা টেস্ট নেগেটিভ হলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ঠান্ডা কাশির মেডিসিন গ্রহণ করবেন।
• করোনা পজিটিভ অল্প উপসর্গের রোগীরা সাধারণ মেডিসিন এর মাধ্যমে বাসায় চিকিৎসা নিবেন।
• করোনা পজিটিভ গুরুতর সমস্যার রোগীরা হাসপাতালে চিকিৎসা নিবেন।
ডা. সাহা আরও জানান, করোনাকালে ঠান্ডা কাশি বা এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে আগে রোগ নির্নয় করতে হবে। তারপর রোগ অনুসারে ব্যবস্থা নিতে হবে। অযথা আতংকিত হবেন না। সবাই সচেতন হোন এবং ভালো থাকুন।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার

