কর্মসংস্থানে ৫৫ হাজার কোটি টাকার কর্মসূচি গ্রহণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১১ ১১ জুন ২০২০
দেশের কর্মক্ষম শ্রমশক্তিকে কাজে লাগিয়ে অর্থনীতির গতি সঞ্চারের লক্ষ্যে আগামী ২০২০-২১ অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ.হ.ম.মুস্তফা কামাল এ কথা জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশে শিল্প কলকারখানা বন্ধ থাকায় বিপুল সংখ্যক কর্মক্ষম ও দক্ষ কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। তাই সরকার কর্মহীনতা দূরীকরণে অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চারের লক্ষ্যে এসব বিশেষ কর্মসূচি বাস্তবায়নে এ বরাদ্দ দিয়েছে।
এর মধ্যে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা বাবদ ৫ হাজার কোটি টাকা, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকা, কুটির শিল্পসহ এসএমই প্রতিষ্ঠানসমূহের জন্য ২০ হাজার কোটি টাকার দুটি আলাদা স্বল্প সূদের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা চালু করার কথা জানানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)’র পরিমাণ ৩ দশমিক ৫ বিলিয়ন থেকে বৃদ্ধি করে ৫ বিলিয়ন করা হয়েছে। এছাড়া প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফিন্যান্স স্কিম নামে ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে। সরকার পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মাধ্যমে ২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করে দেশের প্রশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেয়া হবে। এ লক্ষ্যে সরকার দেশের ১৫ লাখ কর্মক্ষম মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
আ.হ.ম.মুস্তফা কামাল বলেন, সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১২৮টি উপজেলায় ২ লাখ ২৯ হাজার ৭৩৭জনকে প্রশিক্ষণ ও ২ লাখ ২৭ হাজার ৪০২জনকে অস্থায়ী কর্মসংস্থান করে দিয়েছে।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৩৫০ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া দক্ষ শ্রম শক্তি সৃষ্টিতে ৪৯৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১১১টি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ লাখ মানুষকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া শ্রমিকদের সার্বিক সুরক্ষায় আইন প্রণয়নসহ বিভিন্ন কল্যাণকর কর্মসূচি চলমান থাকবে।
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- National Development Program Organizes Dissemination Workshop
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’







