মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৬ ২৫ আগস্ট ২০২৫
ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এ অভিনেতা।
ওই সমাবেশে দেয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।
উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপতি বিজয়ের ফ্যান ক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সেসময়ই ১৬৯ আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি। এরপরই রাজনৈতিক অঙ্গনে থালাপতি বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। ২০২৪ সালে গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন তিনি।
তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি বিজয়। এছাড়া পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন।
লিও, মার্শাল, সরকার, থেরি-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন থালাপতি বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ নায়কোচিত। সেসবের ভিত্তিতেই ধারণা, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।
চেন্নাইয়ে জন্ম নেয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা স্নেহ করে ডাকেন ‘থালাপতি’—বাংলায় যার অর্থ সেনাপতি। অসংখ্য হিট সিনেমার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের শীর্ষ নায়কে পরিণত হন। তবে আলো ঝলমলে ক্যারিয়ারের মাঝেই বেছে নেন রাজনীতির কঠিন পথ। তার মতে, সিনেমা বিনোদনের জায়গা, কিন্তু রাজনীতি হলো সংগ্রামের ময়দান। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আমি এই লড়াই শুরু করেছি।
সভা শেষে নিজের ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন থালাপতি বিজয়। এতে এখন পর্যন্ত লাইক পড়েছে ১ কোটি ৪ লাখ। তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ১ কোটি ৪০ লাখ। সেখানে থালাপতি বিজয়ের পোস্টে একদিনেই ১ কোটির বেশি লাইক পড়া প্রমাণ করে ভক্তদের অদম্য ভালোবাসা ও ক্রেজ। যা মোদির আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











