অনন্য উচ্চতায় সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৮ ২৫ আগস্ট ২০২৫
টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেট পূর্ণ করতে মাত্র ২ উইকেট দূরে ছিলেন বিশ্বসেরা সাকিব আল হাসান। সেই মাইলফলকের অপেক্ষা নিয়েই নামেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে। প্রথম ম্যাচেই পান ১ উইকেট, কিন্তু পরবর্তী চার ম্যাচে পর্যাপ্ত বোলিংয়ের সুযোগ না পেয়ে ইতিহাসগড়া মুহূর্তটিকে বারবার মিস করেন তিনি। অবশেষে ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পূর্ণ করেন স্বপ্নের অর্জন।
রোববার (২৪ আগস্ট) সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। এর মধ্যে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচ নিয়ে স্পর্শ করেন ৫০০ উইকেটের মাইলফলক। পরে আরো ২ শিকার ধরে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ৫০২।
ম্যাচ শেষে সাকিব জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এটি, আর এমন অর্জনে তিনি ভীষণ খুশি।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নিয়েছেন সাকিব। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি এই ফরম্যাটে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের অনন্য ‘ডাবল’ পূর্ণ করেছেন।
প্রথম পাঁচ ম্যাচে চার ইনিংস মিলিয়ে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব, যেখানে উইকেট ছিল মাত্র ১টি। তাই স্বাভাবিকভাবেই অপেক্ষা দীর্ঘ হয়। এ বিষয়ে সাকিব বলেন, এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি সত্যিই খুশি। লম্বা ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি সন্তুষ্ট।
দলের জন্য অবদান রাখার অপেক্ষায় থাকেন উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক ম্যাচে আমি খুব বেশি বোলিংয়ের সুযোগ পাইনি। তাই কিছুটা নার্ভাসনেস কাজ করছিল। তবে এটা পুরোটা দলের জন্য। যখনই সুযোগ আসবে, দলের সাফল্যে অবদান রাখতে চাই।
সাকিবের সঙ্গে বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছেন তার পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়মিতই ছবি শেয়ার করছেন এই অলরাউন্ডার। পরিবারের উপস্থিতিকে তিনি বড় প্রেরণা মনে করেন।
সাকিব জানান, পরিবার সবসময় আমার সঙ্গে থেকেছে। তবে এখন সন্তানদের স্কুলের কারণে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। গ্রীষ্মকালীন ছুটি থাকায় এবার ওরা আমার সঙ্গে আছে। এটা সত্যিই দারুণ ব্যাপার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার পাশে থাকলে আলাদা স্বস্তি কাজ করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















