এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জল্পনার অবসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ২১ আগস্ট ২০২৫
সূচি ঘোষণার পরেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। ভারতীয় সমর্থকদের একটা অংশের দাবি ছিল, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত ভারতের। অবশেষে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতি জারি করল ক্রীড়া মন্ত্রণালয়। জানানো হয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না।
ক্রীড়া মন্ত্রণালয়ের নীতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান, দু’দলের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। পাকিস্তানের দলকেও ভারতে আসার অনুমতি দেয়া হবে না। কিন্তু বড় প্রতিযোগিতার দায়িত্ব এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) বা আইসিসির হাতে থাকে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও হস্তক্ষেপ করবে না।
নীতিতে উল্লেখ করা হয়, বড় প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা দায়িত্বে থাকে। তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে। ফলে সেই ধরনের প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটারেরা অংশ নিতে পারবেন। ঠিক তেমনই, কোনও বড় প্রতিযোগিতা ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তানের দল অংশ নিতে পারবে।
ক্রীড়া মন্ত্রণালয়ের এই নীতি থেকে স্পষ্ট, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তবে এর মধ্যে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেদেশে যায়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হয়েছিল প্রতিযোগিতা। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল। এরপর আইসিসি স্পষ্ট করে দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা ও পরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দু’দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। গত মাসে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান ভারতীয় ক্রিকেটারেরা। সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। কিন্তু ভারত না খেলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। যদিও এশিয়া কাপে সেই ছবি দেখা যাবে না।
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
















